বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পুরস্কৃত হলেন সিসিমপুরের ‘টুকটুকি’

টুকটুকি পাপেট পরিচালক সায়মা করিম। ছবি : সংগৃহীত
টুকটুকি পাপেট পরিচালক সায়মা করিম। ছবি : সংগৃহীত

সিসিমপুরের জনপ্রিয় চরিত্র টুকটুকি। টুকটুকি হিসেবে পারফর্ম করেন এবং পাপেটটি পরিচালনা করেন সায়মা করিম। সম্প্রতি তিনি পুরস্কৃত হয়েছেন জাতীয় পর্যায় থেকে। বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি অব পাপেট অ্যান্ড মাপেট পুরস্কৃত করল সায়মা করিমকে।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে সায়মা বলেন, দেখুন টুকটুকির সঙ্গে আমার একটা আত্মার যোগ আছে। এই চরিত্রটিতে আমি অভিনয় করি এবং আমি এই পাপেটটি পরিচালনা করি। এক দশকের বেশি সময় ধরে আমি এটা করছি। তাই নিজের আত্মার চরিত্রটিতে পারফর্ম করার জন্য কেউ যখন পুরস্কৃত করে, তখন সেটা বাড়তি পাওয়া হয়। নিজেকে আরও গর্বিত মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো ধরনের সম্মানই উৎসাহ জোগায়, জাতীয় পর্যায়ের সম্মাননা তো আরও বেশি সম্মানের, আরও বেশি অনুপ্রেরণার।

সায়মা আরও বলেন, সিসিমপুরের টুকটুকিকে নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম আমি অত্যন্ত শক্তিশালী জায়গাতে একটি পাপেটকে নিতে পেরেছি। এই পাপেটগুলো শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামূলক তথ্য দেওয়ার পাশাপাশি সোশ্যালাইজেশনও শিখিয়েছে। শিশু-কিশোরের বন্ধু হয়ে কাজ করেছে এই চরিত্রগুলো ও টুকটুকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১২

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৫

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৬

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৯

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

২০
X