বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পছন্দের রেস্তোরাঁয় খেয়ে পরিচালকের মৃত্যু

মালায়ালম সিনেমার পরিচালক বায়াজু পারাভুর। ছবি : সংগৃহীত
মালায়ালম সিনেমার পরিচালক বায়াজু পারাভুর। ছবি : সংগৃহীত

পছন্দের রেস্তোরাঁয় খাবার খেয়ে মালয়ালম সিনেমার পরিচালক বায়াজু পারাভুর মৃত্যুর অভিযোগে উঠেছে। খাওয়ার পর হঠাৎ অসুস্থ পড়েন এই নির্মাতা। এর দুদিন পর মারা যান তিনি।

জানা যায়, ২৪ জুন সিনেমাবিষয়ক একটি মিটিংয়ে গিয়ে ভারতের কেরালার কোঝিকোড়ের এক রেস্তোরাঁয় খেতে বসেন বায়াজু। নিজের পছন্দের বেশ কিছু খাবার খান এই নির্মাতা। সেখান থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে একদিন পরই হাসপাতাল থেকে ছাড়া পান। কিন্তু বাড়ি ফিরতেই আবারও অস্বস্তি বোধ করেন। পরে কোচির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শেষে ২৬ জুন মৃত্যুবরণ করেন এই পরিচালক। তার বয়স হয়েছিল ৪২ বছর।

অন্যদিকে পরিচালকের পরিবারের দাবি, সেই খাবারে বিষ মেশানো হয়েছিল। যদিও এখন পর্যন্ত নির্মাতার মৃত্যুর বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

পরিচালকের মৃত্যুতে মালয়ালম সিনেমার জগতে অনেকেই শোকাচ্ছন্ন। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার সতীর্থরা। এ পর্যন্ত ৪৫টিরও বেশি ছবি তৈরি করেছেন এই নির্মাতা। দক্ষিণী সিনেমার ভুবনে বেশ খ্যাতি ছিল তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১২

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৩

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৪

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৫

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৭

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১৮

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১৯

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

২০
X