বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের সিনেমার প্রচারে বাংলাদেশি মাহাদির পোস্টার

মাহাদির তৈরি ‘ডানকি’ সিনেমার পোস্টার ও মাহাদি। ছবি : সংগৃহীত
মাহাদির তৈরি ‘ডানকি’ সিনেমার পোস্টার ও মাহাদি। ছবি : সংগৃহীত

মুক্তি পেয়েছে রাজকুমার হিরানির সিনেমা ‘ডানকি’। তিন দশকের ক্যারিয়ারে এবারই প্রথম হিরানির সঙ্গে কাজ করলেন বলিউড কিং শাহরুখ খান। এই চলচ্চিত্রটির জন্য সারা বছর অপেক্ষা করেছিলেন সিনেমাপ্রেমীরা। শেষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির দিনেই তাই ‘ডানকি’ দেখতে সিনেমা হলে ভিড় জমান শাহরুখ-ভক্তরা।

ডানকি মুক্তির আগে থেকেই নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচারমূলক পোস্ট করছেন শাহরুখ খান। ওসবের মধ্যে বাংলাদেশিদের মনোযোগ কেড়েছে একটি পোস্টার।

গত বুধবার (২০ ডিসেম্বর) অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ‘ডানকি’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন কিং খান। তবে সেটি ডানকির কোনো অফিসিয়াল পোস্টার নয়। পোস্টারটি বানিয়েছেন বাংলাদেশের কিশোর মাহাদি রহমান।

১৮ বছর বয়সী মাহাদি রহমানের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। শাহরুখ তার পোস্টার শেয়ার করেছেন, এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাহাদি বলেন, ‘আমি খুব একটা এক্স (টুইটার) ব্যবহার করি না। সেদিন কী যেন মনে করে এক্সে যাই। কিছুদূর স্ক্রল করতে গিয়ে হঠাৎ দেখতে পাই যে শাহরুখ খান আমার পোস্টার শেয়ার করেছেন। সেটা দেখেই আমার হাত-পা কাঁপছিল’।

অন্যদিকে প্রথম দিনের আয়ে রেকর্ড গড়তে পারেনি ছবিটি। সিনেমা সমালোচকরা ধারণা করেছিলেন, শাহরুখের ছবিটি প্রথম দিনেই আয়ে রেকর্ড গড়বে। কেউ কেউ বলেছিলেন, প্রথম দিনে আয় ৫০ কোটি রুপি ছাড়াবে। সেই ধারণা সঠিক হয়নি। প্রথম দিনের আয়ে শীর্ষ ৫-এও জায়গা পায়নি সিনেমাটি। ধারণা করা হচ্ছে, ছবিটির ওপর ভারতের রাজনৈতিক অবস্থার প্রভাব পড়েছে। তা ছাড়া ‘সালার’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে ডানকিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১০

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১১

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১২

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৩

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৪

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৫

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৬

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৭

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৮

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

২০
X