কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফরাসি সাংবাদিককে থুতু, জরিমানা গুনলেন নির্মাতা

মাইওয়েন। ছবি : সংগৃহীত
মাইওয়েন। ছবি : সংগৃহীত

ঘটনাটি ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। প্রখ্যাত ফরাসি সাংবাদিক এডউই প্লেনেলের মুখে থুতু মেরেছিলেন পরিচালক মাইওয়েন। বিষয়টি নিয়ে সে সময় বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক শোরগোল হয়। শেষে মামলা গড়ায় আদালতে।

এ ঘটনায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাইওয়েনকে ৪০০ ইউরো (৪৩৫ ডলার) জরিমানা দেয়ার নির্দেশ দেয় ফরাসি আদালত। নির্মাতার কাজে কোনো বাধা না দেয়া সত্ত্বেও সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করায় এ জরিমানা ধার্য করা হয়।

দায়ের করা মামলার নথিতে উল্লেখ করা হয়েছে— রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন প্লেনেল। পাশেই অন্য একটি টেবিলে ছিলেন নির্মাতা মাইওয়েন। হঠাৎই তিনি নিজের টেবিল থেকে উঠে এসে প্লেনেলের চুল ধরে মুখে থুতু ছিটিয়ে দেন। তারপর রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান তিনি। এতে ট্রমায় পড়ে যান সাংবাদিক।

এর আগে সংবাদমাধ্যম ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে প্লেনেল বলেছিলেন, ‘লিও দ্য প্রফেশনাল’ খ্যাত পরিচালক লুক বেসনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছিল মিডিয়াপার্ট। সে কারণেই ক্ষিপ্ত হয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন মাইওয়েন।

যদিও প্লেনেলের এই অভিযোগটি খারিজ করে দিয়েছেন নির্মাতা। তার মতে, ওই তদন্ত প্রতিবেদনের জন্য নয়; বরং তার সঙ্গে তারা যেমনটা করেছেন সেটা ছিল ‘নৈতিকভাবে ধর্ষণের’ শামিল।

মাইওয়েন বলেন, ‘আমি ক্ষমা চাই না এবং অনুশোচনাও করি না। আমি সে সময় যা অনুভব করেছি, তার কোনো ক্ষতিপূরণ হয় না।’

উল্লেখ্য, লুক বেসন ও মাইওয়েন ১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে সময় বেসনের বয়স ৩৩ ও মাইয়েনের বয়স ছিল ১৬ বছর। এরপর ১৯৯৭ সালে এ দম্পতি বিচ্ছেদের পথে হাঁটেন। তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X