কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন ‘স্টার ট্রেক’ খ্যাত মার্কিন অভিনেতা 

‘স্টার ট্রেক’ খ্যাত অভিনেতা গ্যারি গ্রাহাম। ছবি : সংগৃহীত
‘স্টার ট্রেক’ খ্যাত অভিনেতা গ্যারি গ্রাহাম। ছবি : সংগৃহীত

‘স্টার ট্রেক’ খ্যাত জনপ্রিয় আমেরিকান অভিনেতা গ্যারি গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে গ্যারির বয়স হয়েছিল ৭৩ বছর।

গত সোমবার (২২ জানুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্য হয় এ অভিনেতার। পারিবারিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

হৃদরোগে আক্রান্ত হয়ে গ্যারির মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী বেকি গ্রাহাম।

ফেসবুকে এই অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে শোকবার্তা জানিয়েছেন গ্যারির সাবেক স্ত্রীও। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার প্রাক্তন স্বামী এবং আমাদের একমাত্র সন্তান হেইলি গ্রাহামের বাবা গ্যারি গ্রাহাম প্রয়াত হয়েছেন।’

১৯৭৯ সালে ‘হার্ডকোর’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন গ্যারি গ্রাহাম। ‘রোবট জোক্স’, ‘অল দ্য রাইট মুভস’, ‘দ্য জ্যাকল’ সহ অভিনয় করেছেন প্রায় ৩০টি ছবিতে। পাশাপাশি অভিনয় করেছেন একাধিক টিভি সিরিজে। তবে দর্শক তাকে ‘স্টার ট্রেক’ সিরিজের জন্য মনে রেখেছেন। ১৯৯৫ সালে টিভির জন্য তৈরি সিরিজ ‘স্টার ট্রেক : ভয়জার’-এ গ্যারি ওকাম্পান জাতির দলপতি টানিসের চরিত্রে অভিনয় করেন। ২০০১ থেকে পরবর্তী পাঁচ বছর ‘স্টার ট্রেক : এন্টারপ্রাইজ’ সিরিজে ভলকান অ্যাম্বাসেডর সোভালের চরিত্রে অভিনয় করেন।

এ ছাড়াও ভক্তদের তৈরি ‘স্টার ট্রেক’র একাধিক ছবি এবং সিরিজে তিনি অভিনয় করেছিলেন। কল্পবিজ্ঞান সিরিজ ‘এলিয়েন নেশন’-এ গোয়েন্দা ম্যাথ্যু সাইকসের চরিত্রে তার অভিনয় দর্শক এখনো মনে রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X