কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:২৮ এএম
অনলাইন সংস্করণ

সিসিইউতে কবীর সুমন

সঙ্গীতশিল্পী কবীর সুমন। ছবি : সংগৃহীত
সঙ্গীতশিল্পী কবীর সুমন। ছবি : সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন। বর্তমানে তিনি কলকাতা মেডিক্যাল কলেজে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গানওয়ালা হিসেবে খ্যাত এ সঙ্গীতশিল্পীকে সোমবার দুপুর তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকে ভর্তি করা হয়েছে।

হাসাপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন এ সঙ্গীতশিল্পী। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। শ্বাসকষ্টের পাশাপাশি হৃদযন্ত্রেরও সমস্যা রয়েছে তার। মেডিসিন এবং হৃদ্‌রোগ (কার্ডিয়োলজি) বিভাগের চিকিৎসকেরা সম্মিলিতভাবে তার চিকিৎসা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, কবীরের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন আছে তা জানা যায়নি।

তার ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত ফেসবুকে জানিয়েছেন, কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। চিকিৎসকদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।

এদিকে নিজের অসুস্থতার কথা জানান দিয়েছেন কবীর সুমন নিজেই। তিনি ফেসবুকে জানান, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরই সেরে উঠব। চিন্তা করবেন না।’

গত বছরের নভেম্বরে শেষ ঢাকায় এসেছিলেন কবীর সুমন। এর আগে ২০২২ সালের অক্টোবরেও ঢাকায় এসেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১০

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১১

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১২

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

মমতাজের জামিন বহাল

১৪

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৫

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৬

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৭

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৮

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৯

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

২০
X