বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না : তিশা

কন্যা ইলহামের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত মোস্তফা ফারুকী। ছবি : ফেসবুক থেকে
কন্যা ইলহামের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত মোস্তফা ফারুকী। ছবি : ফেসবুক থেকে

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে কয়েকদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর কেবিনে স্থানান্তর করা হয়। আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছেন ফারুকী। গতকাল সোমবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই নির্মাতা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুসরাত ইমরোজ তিশার আইডি থেকে মেয়ে ইলহাম নুসরাত ফারুকী ও মোস্তফা সরয়ার ফারুকীর কিছু ছবি পোস্ট করা হয়েছে।

পোস্টে তিশা লিখেছেন, ২৯ তারিখে মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, রিকভারি হচ্ছে। বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা-মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।

এর আগে, ২২ জানুয়ারি রাতে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ। পরে তিশা ফেসবুক পোস্টে জানান, মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্রোক হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি এনজিওগ্রাম করার পর চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান।

সর্বশেষ ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেয়েছে ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ফারুকী নির্মিত বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে নো ল্যান্ডস ম্যান, মনোপলি উল্লেখযোগ্য। ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।

প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান ইলহাম নুসরাত ফারুকী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X