বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

পর্তুগালে সম্মাননা পেলেন নৃত্যশিল্পী সাদিয়া-ইভান

পুরস্কার হাতে নৃত্যশিল্পী সাইফুল ইসলাম ইভান ও সাদিয়া ইসলাম। ছবি : সংগৃহীত
পর্তুগালে সম্মাননা পেলেন নৃত্যশিল্পী সাদিয়া-ইভান

পর্তুগালে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা পেলেন দেশটিতে বসবাসরত দুই বাংলাদেশি নৃত্যশিল্পী সাইফুল ইসলাম ইভান ও সাদিয়া ইসলাম।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত বুধবার পোর্তোতে আয়োজিত অনুষ্ঠান থেকে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়, পর্তুগালের সামাজিক সংগঠন এস্পাকো টি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো এবং বেতালহা সেন্ট্রো ডি সিনেমা সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মাননা পেয়ে সাদিয়া ইসলাম বলেন, ‘যে কোনো স্বীকৃতি কাজের অনুপ্রেরণা জোগায়, দায়িত্বও বাড়িয়ে দেয়। আর বিদেশের মাটিতে স্বীকৃতি পাওয়ার অন্যরকম অনুভূতি রয়েছে। দেশীয় সংস্কৃতিকে আমি বিদেশের মাটিতে খুব জোরালোভাবে তুলে ধরতে চাই।’

অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে ছিল শহীদ মিনারে ফুল দেওয়া, ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমা প্রদর্শন এবং ‘এস্পাকো টি’-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

এতে অতিথি ছিলেন এস্পাকো টি-এর প্রেসিডেন্ট জর্জ অলিভেইরা, পর্তুগিজ অলিম্পিক বিজয়ী রোজা মাতা, ডেপুটি মেয়র সিটি কাউন্সিলর পেদ্রো বাগানহা, সিটি কাউন্সিলর ফার্নান্দো ফাউলো এবং সিটি কাউন্সিলর কাতারিনা আরাউজো।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে, সম্মান আছে; নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১০

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১১

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১২

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৩

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৪

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১৫

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১৬

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১৭

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১৮

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১৯

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

২০
X