মহিউদ্দীন মাহি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন বছরে তুর্কি ড্রামা-সিরিজের বিপ্লব

সুলতান সুলাইমান ড্রামা-সিরিজের পোস্টার। ছবি : সংগৃহীত
সুলতান সুলাইমান ড্রামা-সিরিজের পোস্টার। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী তুর্কি সিরিজের চাহিদা ১৮৩ শতাংশ বেড়েছে। সম্প্রতি এমনটাই নিশ্চিত করেছেন দেশটির যোগাযোগবিষয়ক পরিচালক ফাহরেতিন আলতুন। খবর টিআরটির।

তুরস্কের ড্রামা-সিরিজগুলো বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। এর কারণ হচ্ছে শুধু তুরস্কের ভাষায় নয়, বিশ্বের বিভিন্ন দেশের ভাষায় তা ডাবিং করে মুক্তি দেওয়া হয়। তাই দর্শকের মধ্যে দিন দিন এই চাহিদা আরও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ফাহরেতিন আলতুন।

সম্প্রতি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত একটি অনুষ্ঠানে সরকারি এই কর্মকর্তা বলেন, ‘আমাদের নির্মিত ড্রামা সিরিজগুলো গত তিন বছরে অসম্ভব প্রভাব দেখিয়েছে বিশ্বব্যাপী। আগের তুলনায় তুর্কি সিরিজের চাহিদা বিশ্বব্যাপী ১৮৩ শতাংশ বেড়েছে, যা আমাদের আনন্দিত ও গর্বিত করেছে। এসব কনটেন্ট আমাদের দেশের সংস্কৃতিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করছে। আগামী দিনগুলোতে আমরা আরও ভালো করতে চাই। এমন কাজের সঙ্গে যুক্ত সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও ভালোবাসা। আপনারা গর্ব।’

তুর্কি জনপ্রিয় ড্রামা-সিরিজের তালিকায় রয়েছে আরতুগ্রুল, সুলতান সুলাইমান, কুরুলুস ওসমান, সেলজুক, জালালুদ্দিনের মতো সব কনটেন্ট। এসব কনটেন্ট দেখতে প্রতিদিন কোটি কোটি ভক্ত বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ভিজিট করেন। বাংলাদেশেও এসব ড্রামা-সিরিজের ভক্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X