স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বেটিং কেলেঙ্কারিতে তুর্কি ফুটবলে ভূমিকম্প

তুরস্ক ফুটবল ফেডারেশন। ছবি : সংগৃহীত
তুরস্ক ফুটবল ফেডারেশন। ছবি : সংগৃহীত

তুরস্কের ফুটবলে ছড়িয়ে পড়েছে এক নজিরবিহীন ঝড়। বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় দেশের শীর্ষ ক্লাব গালাতাসারাই ও বেসিকতাসের খেলোয়াড়সহ মোট ১,০২৪ জন ফুটবলারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে তুর্কিশ ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

মঙ্গলবার এক বিবৃতিতে টিএফএফ জানায়, তদন্তে যেসব খেলোয়াড়ের বেটিং–সংক্রান্ত সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের সবাইকে পেশাদার ফুটবল শৃঙ্খলা বোর্ডে (পিএফডিকে) পাঠানো হয়েছে। এই তালিকায় সুপার লিগ থেকে ২৭ জন এবং দ্বিতীয় স্তর ১. লিগ থেকে ৭৭ জন খেলোয়াড় রয়েছেন।

সবচেয়ে আলোচিত নাম গালাতাসারাইয়ের রক্ষণভাগের তারকা এরেন এলমালি। চ্যাম্পিয়নস লিগে নিয়মিত খেলা এই ডিফেন্ডারকে চলতি মাসে স্পেন ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার সতীর্থ মেতেহান বালতাচি এবং বেসিকতাসের নেচিপ উয়সাল ও এরসিন দেস্তানোগ্লুও নিষিদ্ধ তালিকায় রয়েছেন।

গালাতাসারাই এক বিবৃতিতে জানিয়েছে, তারা “অত্যন্ত সংবেদনশীল এই প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।” অন্যদিকে বেসিকতাসের পক্ষ থেকে জানানো হয়, তাদের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত চলছে, তবে ক্লাবটি “পুরোপুরি বিশ্বাস রাখছে যে তারা নির্দোষ প্রমাণিত হবে।”

ব্যক্তিগতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এলমালি। সোমবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “আমার নামটি এই মামলায় এসেছে প্রায় পাঁচ বছর আগের এক বেটিং ঘটনার কারণে, যেখানে আমার নিজস্ব দল কোনোভাবে জড়িত ছিল না। এরপর থেকে আমি কোনো ধরনের বেটিংয়ে যুক্ত হইনি।”

এই বিশাল কেলেঙ্কারির প্রভাবে তুরস্কের তৃতীয় ও চতুর্থ স্তরের লিগ দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তবে শীর্ষ দুই বিভাগে খেলা চলবে। টিএফএফ ইতোমধ্যেই ফিফাকে অনুরোধ জানিয়েছে, যেন ক্লাবগুলো স্কোয়াড ঘাটতি পূরণে অতিরিক্ত ১৫ দিনের ট্রান্সফার সময় পায়।

এটাই প্রথম নয়—গত মাসেও টিএফএফ ১৪৯ জন রেফারিকে একই ধরনের বেটিং কেলেঙ্কারিতে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। তদন্তে তখন জানা যায়, ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং অ্যাকাউন্ট রয়েছে, আর তাদের মধ্যে ১৫২ জন নিয়মিতভাবে জুয়ায় অংশ নেন।

তুর্কি ফুটবলের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় শৃঙ্খলাজনিত সংকট। গালাতাসারাই, বেসিকতাস ও ফেনারবাচে—এই তিন জায়ান্ট মিলে যেখানে জিতেছে ৬৯ মৌসুমের ৬০টি লিগ শিরোপা, সেখানে এমন কেলেঙ্কারি তুরস্কের ফুটবল ভাবমূর্তিতে গভীর দাগ ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X