বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০১:০২ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পর প্রথমবার একসঙ্গে তাহসান-মিথিলা

তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। পুরনো ছবি
তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। পুরনো ছবি

একসময় তারা ছিলেন দেশের বিনোদন জগতের জনপ্রিয় জুটি। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও ছিলেন স্বামি-স্ত্রী। ভালোবেসে ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন তারা। ১০ বছর সংসার জীবন পার হওয়ার পর সিদ্ধান্ত নেন একে অন্যের সঙ্গে আর থাকবেন না। এরপর ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাদের। মাঝে কেটে গেছে ৬ বছরের বেশি সময়। এর মধ্যেই দুজনে একসঙ্গে পেশাগত কোনো কাজও করেননি সাবেক তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। এবার আবারও তারা এক হচ্ছেন। বাস্তবে নয়, দেখা যাবে ছোট পর্দায়।

এই জুটি এক সময় নিয়মিত ছোট পর্দায় কাজ করতেন। জুটি হয়ে অভিনয় করেছেন বেশকিছু জনপ্রিয় নাটকে। এবার আবারও তাদের জুটি হতে দেখা যাবে। নাটক সিনেমায় নয়। ফিরছেন ওয়েব সিরিজ দিয়ে। ৭ পর্বের এই সিরিজটির নাম ‘বাজি’।

নির্মাণ করছেন ‘মাটির প্রজার দেশ’খ্যাত নির্মাতা আরিফুর রহমান। তবে এ বিষয়ে রাখা হয়েছে গোপনীয়তা। নির্মাতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সিরিজের প্রথম লটের শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। এই ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে তাহসান। তবে কোনো প্ল্যাটফর্মে সিরিজটি দেখানো হবে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।

তাহসান-মিথিলার জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’সহ বেশকিছু নাটকে। একসঙ্গে গেয়েছেন গানও। এই সংসারে আইরা তেহরীম খান নামে তাদের একটি মেয়েও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X