বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’

মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। ছবি : সংগৃহীত
মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ৪-এ মুক্তি পাবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত অরিজিনাল সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। চলতি বছরের জুনে শুরু হওয়া নতুন মৌসুমে প্রচারিত হবে সিনেমাটি। চ্যানেল ৪-এ প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছিল তারেক মাসুদের ‘মাটির ময়না’। পরবর্তী সময়ে আরও দুটি বাংলা সিনেমা দেখানো হয়েছিল, যার সবই ছিল তারেক মাসুদের।

এদিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। আগামী ৫ জুন শুরু হওয়া এ উৎসব চলবে ১৬ জুন পর্যন্ত। এ উৎসবে সিনেমার পরিচালক, অভিনেত্রী ও প্রযোজক উপস্থিত থাকতে পারেন।

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “নির্মাতা হিসেবে এটা আমার জন্য ঈদের ডাবল আনন্দ হয়ে এসেছে। ঈদে চরকিতে মুক্তি পেয়েছে ‘মনোগামী’, যেটা নিয়ে ‘উত্তপ্ত’ আলোচনা হচ্ছে। আমার ‘ব্যাচেলর’ মুক্তি পাওয়ার পর এ রকম ‘তীব্র’ প্রতিক্রিয়া দেখেছিলাম।

দর্শকের এ এঙ্গেজমেন্টে আমি খুবই আনন্দিত। তার সঙ্গে যুক্ত হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র এ খবর। চ্যানেল-৪ যুক্তরাজ্যের প্রথম সারির টেলিভিশন। সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ উৎসব। আমি কৃতজ্ঞ। যারা ‘মনোগামী’ দেখেছেন, ‘অটোবায়োগ্রাফি’ দেখেননি, তাদের দেখার জন্য আমন্ত্রণ জানাই।”

উল্লেখ্য, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X