বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নচিকেতা ও আলতাফেরে ‘লক্ষ্য একই’

সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও আসিফ আলতাফ। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও আসিফ আলতাফ। ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী আবারও গাইলেন ঢাকার শিল্পী আসিফ আলতাফের সঙ্গে। ‘লক্ষ্য একই’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি সুর দিয়েছেন আসিফ আলতাফ।

দুই বছর আগে ‘কাঁটাতার’ শিরোনামে একটি গান করেন দুই দেশের দুই শিল্পী। গানটি ঢাকা ও কলকাতাসহ বাংলা ভাষাভাষি দর্শকের মাঝে আলোড়ন ফেলে দেয়।

দুই শিল্পীকে নিয়ে গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোয়েব আহমেদ। আসছে ঈদে ‘আসিফ আলতাফ অফিসিয়াল’ চ্যানেলে মুক্তি পাবে গানটি।

গানটি নিয়ে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘এর আগে আমরা কাঁটাতার শিরোনামে একটা গান করেছি। আমার ভীষণ পছন্দ হয়েছিল গানটা। দারুণ একটা বক্তব্য ছিল। যার ফলে খুব জনপ্রিয় হয়েছিল। সেই আশা নিয়ে আমরা আরেকটা গান বানিয়েছি। এবারের গানটা খুবই ইন্টারেস্টিং, আগের গানের চেয়ে অনেকবেশি ভালো হয়েছে।’ নচিকেতার সঙ্গে ডুয়েট প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘শ্রদ্ধেয় নচিকেতা চক্রবর্তী শুধু আমার না, সব বাঙালির পছন্দের শিল্পী। তিনি অসাধারণ সব গান গেয়ে আমাদের শৈশব রাঙিয়ে দিয়েছেন। এ ছাড়া নচিকেতার সঙ্গে যায় এমন একটা গান হয়েছে এবার। আমিও এমন গানই লিখতে চাই, গাইতে চাই। ফলে আমাদের দুজনের পছন্দ মিলে গিয়েই গানটা দাঁড়িয়েছে। সেই সঙ্গে গানের দারুণ একটি ভিডিও হয়েছে। আশা করি বাংলা ভাষাভাষি দর্শকরা গানটা দেখে ও শুনে আনন্দ পাবেন।’

ক্যারিয়ারের প্রথমদিকে ‘জুতো’ এবং ‘যন্ত্র’ গান দিয়ে নিজের স্বকীয়তা প্রকাশ করেন আসিফ আলতাফ।

এরপর শ্রোতাদের একের পর এক উপহার দেন, ন্যান্সির সঙ্গে ‘সুবহি সাদিক’ এবং লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’। গানগুলো বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা ভাষাভাষী শ্রোতারা পছন্দ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X