বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আপনি অনেক নাটক করেন, মমতাকে শ্রীলেখা

মমতা ব্যানার্জি ও শ্রীলেখা মিত্র। ছবি : সংগৃহীত
মমতা ব্যানার্জি ও শ্রীলেখা মিত্র। ছবি : সংগৃহীত

আন্দোলনে উত্তাল ভারতের কলকাতা। যেই ঘটনাটি গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণের সঙ্গে রাস্তায় নেমেছেন টালিউড তারকারাও। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

শ্রীলেখা আন্দোলনে রাস্তায় থেকে কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণ করে খুনের ইস্যুতে শুরু থেকেই কথা বলে আসছেন তিনি। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কড়া ভাষায় মন্তব্য করলেন তিনি।

ভারতীয় এক গণমধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি টাকায় বিক্রি হওয়া মানুষ নই। আপনি অনেক নাটক করেন। আপনি ওই সিরিয়ালে, ২১ জুলাইয়ের মঞ্চে সাদা পোশাক পরে চশমা পরে গিয়ে বসে থাকেন। অনেক নাটক করেছেন। আমি জানি এরপরে আপনারা আমার আরও খারাপ অবস্থা করবেন। এমনিতেই করেছেন। আরও করবেন আমি জানি। কিন্তু সবাইকে আপনি কিনতে পারেননি। আর তাদের মধ্যে একজন শ্রীলেখা মিত্র। ক্ষমা করবেন।’ গত ৯ আগস্ট সকালে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। এরপরই আন্দোলনে কেঁপে ওঠে কলকাতা। যেই কম্পন এখন ভারত পেরিয়ে গোটা বিশ্বকে নাড়া দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

১০

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১১

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

১৩

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

১৪

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১৭

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৮

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৯

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

২০
X