মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০২:৫২ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌরভ গাঙ্গুলির ওপর ক্ষেপেছেন স্বস্তিকা মুখার্জী

সৌরভ গাঙ্গুলী ও স্বস্তিকা মুখার্জী। ছবি : সংগৃহীত
সৌরভ গাঙ্গুলী ও স্বস্তিকা মুখার্জী। ছবি : সংগৃহীত

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। কলকাতার আরজি কর ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজপথ, সব স্থানেই আওয়াজ তুলেছেন এই নায়িকা। এবার আরজি কর নিয়ে সৌরভ গাঙ্গুলির ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন স্বস্তিকা। ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী তার ফেসবুকে জানালেন- তিনি কোনো দিন ‘দাদাগিরি’ তে যাননি, আগামীতেও কখনো যাবেন না।

এর আগে সৌরভ গাঙ্গুলির আরজি কর ঘটনা নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে মুখ খোলেন। যেখানে তিনি বলেন, ‘একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য কোনো কিছুই নিরাপদ নয়, এমনটা মনে করা ঠিক নয়। পৃথিবীতে সব জায়গাতেই এমন দুর্ঘটনা ঘটে। একটা ঘটনা দেখে সবটা বিচার করা উচিত নয়। তবে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।’ তার এমন মন্তব্যের পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন স্বস্তিকা।

তিনি লিখেছেন, ‘আমি কোনো দিন দাদাগিরি তে যাইনি। যাওয়া হয়নি। আর কোনো দিন যাব না। দুর্ঘটনাবশত যাব না, সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ ও খুন কোনো দুর্ঘটনা নয়। আর অবশ্যই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই নিরাপদে নেই। কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ— ধর্ষণ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছে করে করেছে বা করে। জেনে বুঝেই করেছে। যাদের এখনো ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।’

এরপর পোস্টের শেষে স্বস্তিকা সৌরভকে ইঙ্গিত করে আরও লিখেছেন, ‘আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসার ঘটনাকে এত তুচ্ছ হিসেবে না দেখালেই পারতেন।’

এর আগে সৌরভের এমন মন্তব্য নিয়ে কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X