কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘গ্যাংস্টার’ চরিত্রে দেখা দিলেন মোশাররফ করিম

‘গ্যাংস্টার’ শ্যামলের চরিত্রে মোশাররফ করিম। ছবি : সংগৃহীত
‘গ্যাংস্টার’ শ্যামলের চরিত্রে মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

ভারতের হুগলির গ্যাংস্টার শ্যামলের জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। আর সে সিনেমায় ‘গ্যাংস্টার’ চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। শুক্রবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কখনও দলবল নিয়ে বন্দুক হাতে তিনি পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, কখনও রাতের অন্ধকারে এক নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। ‘গ্যাংস্টার’ শ্যামলের জীবন ছিল এমনই।

সেই শ্যামলের জীবনকে কেন্দ্র করে নতুন ছবি ‘হুব্বা’ তৈরি করেছেন পরিচালক ব্রাত্য বসু। ‘ডিকশনারি’র পর আবারও ব্রাত্যের ছবিতে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। এই ছবিতে অভিনেতার প্রথম ‘লুক’ দেখে চমকে গিয়েছিলেন দর্শক। এবার প্রকাশ্যে ছবির ট্রিজার। সিনেমার প্রতি পরতে পরতে যে উত্তেজনা, রোমাঞ্চে ভরপুর, সেই আভাসই মিলল ট্রিজারে।

গলায় গাঁদা ফুলের মালা পরে প্রথমবার হুব্বার বেশে মোশাররফকে দেখা গিয়েছিল। এবার প্রথমবার ‘হুব্বা’ হিসেবে প্রকাশ্যে এলেন অভিনেতা। এ সিনেমায় বেশ কয়েকজন নাট্যব্যক্তিত্বকেও দেখা যাবে।

পরিচালক ব্রাত্য বলেন, ‘থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচারের মতো অনেক অপরাধে জড়িত ছিল সে। অজস্র পুলিশ কেস ছিল তার বিরুদ্ধে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে বেরিয়ে এসেছে। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মরদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

‘হুব্বা’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্‌ কমিউনিকেশন’। ব্রাত্য এবং ফিরদৌসল জুটিকে আগেও দর্শক দেখেছে। প্রযোজক-পরিচালক জুটির এটি দ্বিতীয় ছবি।

প্রযোজক বললেন, ‘আমি বিশ্বাস করি, ভালো ছবি তৈরি হয় শুধু বড় পর্দার জন্যই। বিশেষত ‘অপরাজিত’-র পর আমার দর্শক সেটাই প্রমাণ করে দিয়েছেন। আর ‘ডিকশনারি’-র পর ব্রাত্যর সঙ্গে আমার এটা দ্বিতীয় কাজ। একটা ছবি তৈরির জন্য ব্রাত্য যে পরিমাণ পড়াশোনা করেন, তা সত্যিই প্রশংসনীয়। আশা করছি, দর্শক আমাদের এই দ্বিতীয় কাজও পছন্দ করবেন। এই ছবিতে রয়েছে বেশ কিছু চমকও।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১০

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১১

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১২

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৩

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৪

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৫

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৬

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৭

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৮

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৯

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

২০
X