বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কার্টুনিস্টের চরিত্রে ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি : সংগৃহীত
ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকেই বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বড় পর্দায় অভিষেক হয় তার ‘শ্বেত পাথরের থালা’ সিনেমা দিয়ে। এরপর ৩০ বছরের বিশি সময় ধরে কাজ করে চলেছেন তিনি। এর মধ্যে প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন ঋতু। দীর্ঘ এ সময়ে অসংখ্য সুপার হিট সিনেমা উপহার দেওয়া এই নায়িকাকে এখন আর বাণিজ্যিক সিনেমায় দেখা যায় না। অভিনয় করেন গল্পনির্ভর ছবিতে। সেই ধারাবাহিকতায় এবার মুক্তি পেতে যাচ্ছে তার ‘ম্যাডাম সেনগুপ্ত- আবোল তাবোল হত্যা রহস্য’ সিনেমা। যার মুক্তির তারিখ ঘোষণা করে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সব ঠিকঠাক থাকলে আগামী ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ছবির পোস্টার বেশ অন্যরকম। কাঁধ ছাপানো খোলা চুল, গাঢ় রঙের শাড়ির সঙ্গে ক্যাট আই ফ্রেম চশমায় নয়া অবতারে ধরা দিয়েছেন ঋতুপর্ণা।

এর গল্পে দেখা যাবে- বিয়ে বিচ্ছিন্না ‘ম্যাডাম সেনগুপ্ত’র স্বামী নিখোঁজ হয়ে যান। সে রহস্যের তদন্তে নেমে পড়তে দেখা যাবে ঋতুপর্ণাকে। তাকে সঙ্গ দেবেন রাহুল বোস। সিনেমায় ঋতু আর রাহুল ঘনিষ্ঠ বন্ধু। রহস্য উদঘাটনের পথে একসঙ্গে হাঁটবেন তারা।

সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। এতে কার্টুনিস্টের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। সিনেমায় আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন ও অনন্যা চ্যাটার্জি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১০

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১১

সুখবর দিলেন সামান্থা

১২

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৩

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৪

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৫

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৬

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৮

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৯

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

২০
X