বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর পেছনে গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরাত

স্বামীর পেছনে গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরাত

টালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহানের ব্যক্তিজীবন নিয়ে আলোচনার শেষ নেই। গত ২১ মে গুঞ্জন ওঠে, নুসরাত- যশ দাশগুপ্তর সংসার ভেঙে যাচ্ছে।

তবে যশ তখন বলেছিলেন সংসার ভাঙার সংবাদটি গুঞ্জন ছাড়া কিছুই না। এদিকে নতুন করে তাদের এই সংসার ভাঙার বিষয়টি সামনে এসেছে। সজনা যাচ্ছে, আলাদা বাড়িতে বসবাস করছেন যশ-নুসরাত।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, গত ডিসেম্বর থেকে এক বাড়িতে থাকছেন না যশ-নুসরাত। মূলত কাজের জন্য একসঙ্গে সময় কাটান তারা। বাকি সময় আলাদা আলাদাই থাকেন। নায়কের সাবেককে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত। সেখান থেকে তাদের মাঝে অশান্তির শুরু। যশ তার পুরোনো বাড়িতে ফিরেছেন। আর নুসরাত থাকছেন তার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে।

এই তারকা দম্পতির ঘনিষ্ঠ সংবাদমাধ্যমটিকে বলেন, কোনো কিছুই রটনা না। মুম্বাইয়ে থাকাকালীন যশের পেছনে নাকি গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরাত। আর সেখান থেকেই সব সন্দেহের শুরু। একসঙ্গে থাকার জন্য নায়িকা বেশ কিছু শর্ত দিয়েছেন। কিন্তু তা মানতে নারাজ যশ।

এখন পর্যন্ত নুসরাত-যশ গুপ্তচর ইস্যু নিয়ে কথা বলেননি। দুই তারকারই আগেও আরেকটি সংসার ছিল। ব্যবসায়ী নিখিল জৈনকে ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করেছিলেন নুসরাত। এই সংসারে বিচ্ছেদের পর প্রেম করে বিয়ে করেন যশকে। ২০২১ সালে পুত্রসন্তানের মা হন নুসরাত। সেসময় সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে। এদিকে অভিনয়ের পাশাপাশি তৃণমূলের প্রার্থীতা পান। নির্বাচিত হয়ে সংসদে যান তিনি। প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেও পরে আর দলীয় মনোনয়ন পাননি নুসরাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

সন্ধ্যা ৭টায় শপথ নেবেন চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর

মৌলভীবাজারে পানিবন্দি ১৫ হাজার মানুষ

ইরানের হরমুজ তীরবর্তী বন্দরে একাধিক বিস্ফোরণ

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে পারেন যারা

বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪

১০

রিভেরি স্কুল চালাবে রিভেরি ফাউন্ডেশন আর ইশতিয়াক সাদেকের এইস

১১

লামায় পানিবন্দি ৩০ হাজার মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন

১২

পর্তুগালের নতুন কোচ হচ্ছেন হোর্হে জেসুস, বেড়ে গেল রোনালদোর খেলার সম্ভাবনা

১৩

দেশের সব মাদ্রাসা নিয়ে জরুরি নির্দেশনা

১৪

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

১৫

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

১৬

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

১৮

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

১৯

দক্ষ মানবসম্পদ গড়তে ড্যাফোডিলের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

২০
X