বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

একই দিনে দুই অভিনেত্রীর সংসার ভাঙার ঘোষণা

সুস্মিতা রায় ও দীপ্সিতা মিত্র। ছবি : সংগৃহীত
সুস্মিতা রায় ও দীপ্সিতা মিত্র। ছবি : সংগৃহীত

বিনোদন অঙ্গনে প্রেম, বিচ্ছেদ যেন নিত্যদিনের ঘটনা। তবে এবার অবাক করে দিলেন দুই অভিনেত্রী। একই দিনে ঘোষণা দিয়েছেন দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা। জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় ও দীপ্সিতা মিত্রর এমন খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা, ভক্তদের মধ্যে বইছে হতাশা ও বিস্ময়ের ঝড়।

সুস্মিতার জন্মদিনের সকালেই এক আবেগঘন পোস্টে বিচ্ছেদের কথা জানান তার স্বামী সব্যসাচী। একটি ছবির সঙ্গে তিনি লেখেন, ‘এটাই শেষ জন্মদিনের শুভেচ্ছা, কারণ আমরা আলাদা হচ্ছি।’ সেই পোস্টটি পরবর্তীতে শেয়ার করেন সুস্মিতাও। তিনি জানান, এই কঠিন সময়ে যেন ভক্তরা পাশে থাকেন।

এর আগেও একবার আলাদা হয়েছিলেন তারা, কিন্তু পরে আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার অবশ্য তারা দুজনেই নিশ্চিত করেছেন—এই সম্পর্কের পরিসমাপ্তি ঘটছে।

এদিকে একই দিনে ইনস্টাগ্রামে আরেকটি বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী দীপ্সিতা মিত্র। অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে তিন বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন তিনি। ‘আলো ছায়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। তবে সেই সংসারও টিকল না বেশি দিন।

দুজনের কেউই বিচ্ছেদের প্রকৃত কারণ জানাননি। বরং একে অপরের প্রতি সম্মান রেখে এটিকে ‘যৌথ সিদ্ধান্ত’ বলেই উল্লেখ করেছেন।

তবে দর্শক-ভক্তরা এ খবরে মর্মাহত। প্রিয় তারকাদের সম্পর্ক ভেঙে যাওয়াকে সহজভাবে নিতে পারছেন না কেউ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন ‘ভাঙা সম্পর্ক কি আর জোড়া লাগানো যায় না?’ তবে সে প্রশ্নের উত্তর আপাতত অধরাই।

বিচ্ছেদ ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও, জনপ্রিয় তারকাদের জীবন সবসময়ই জনতার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। আর তাই এই দুই বিচ্ছেদের খবরে গোটা টালিউডে পড়েছে বিষাদের ছায়া।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X