কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আসছে কমেডি সিরিজ ‘বিবাহ অতঃপর’

আসছে কমেডি সিরিজ ‘বিবাহ অতঃপর’

বর্ষার মৌসুমে কলকাতায় বেজে উঠেছে বিয়ের সানাই! তবে তা বাস্তব জীবনে নয়, পর্দায়। আসছে নতুন ওয়েব সিরিজ ‘বিবাহ অতঃপর’। কমেডি ঘরানার এই সিরিজে বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন আর দুই পরিবারের বিরোধের গল্প ফুটে উঠেছে হাস্যরসের মোড়কে।

ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ‘ফ্রাইডে’ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ‘বিবাহ অতঃপর’। সিরিজটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজের ট্রেলার, যেখানে দেখা যাচ্ছে নবদম্পতি রাই ও ঋজুর বিয়ের পরের জটিলতা। চরিত্র দুটিতে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী। এই সিরিজের মধ্য দিয়েই প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধলেন এই দুই অভিনেতা।

গল্প অনুযায়ী, ঋজু বেড়ে উঠেছে একটি মধ্যবিত্ত পরিবারে, অন্যদিকে রাই এসেছে অভিজাত ও ধনী পরিবার থেকে। ভালোবাসা থেকে বিয়ে, আর সেখান থেকেই শুরু বিপত্তি। দু’জনের মধ্যে যতটা না ভুল বোঝাবুঝি, তার চেয়েও বড় বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের টানাপোড়েন। দাশগুপ্ত এবং মুখার্জি পরিবারের এই সংঘাত এমন পর্যায়ে পৌঁছায় যে, বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বিচ্ছেদ পর্যন্ত গিয়ে দাঁড়ায় রাই-ঋজুর সম্পর্ক।

তবে শেষ পর্যন্ত কি টিকবে এই সম্পর্ক? না কি পারিবারিক দ্বন্দ্বই ভেঙে দেবে তাদের দাম্পত্য জীবন? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে সিরিজের মুক্তি পর্যন্ত।

২৫ জুলাই ‘বিবাহ অতঃপর’ সিরিজটি স্ট্রিমিং হবে ‘ফ্রাইডে’ প্ল্যাটফর্মে। গৌরব-অরুণিমার নতুন রসায়ন এবং পারিবারিক নাটকীয়তা ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

১০

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

১১

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১২

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১৩

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৫

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৬

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

২০
X