বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার হিন্দি সিরিয়ালে সন্দীপ্তা 

সন্দীপ্তা সেন। ছবি: সংগৃহীত
সন্দীপ্তা সেন। ছবি: সংগৃহীত

কলকাতার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সন্দীপ্তা সেন। ওয়েব সিরিজে অভিনয় করেই দর্শকনন্দিত হয়েছেন তিনি। এবার টালিউডের গণ্ডি পেরিয়ে হিন্দি মেগা সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সন্দীপ্তাকে।

ছোট পর্দার এই পরিচিত মুখ সবশেষ বছরগুলোতে চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন। ফের ছোট পর্দায় যখন ফিরছেন একদম চমক নিয়েই। ১৮ বছর আগে ‘দুর্গা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু তার। এরপর তো সাফল্যের পথে এগিয়ে যাওয়া। দিনে দিনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন সন্দীপ্তা।

কলকাতার স্থানীয় গণমাধ্যমের খবর, স্টার প্লাসের মেগা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সন্দীপ্তাকে। সিরিয়ালটির প্রযোজনার কথা শোনা যাচ্ছে এসভিএফের। একই সংস্থার হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিরিজ ‘নষ্টনীড়’-এর গল্প অবলম্বনেই তৈরি হচ্ছে নতুন এই হিন্দি সিরিয়াল।

বলে রাখা ভালো, অদিতি রায়ের পরিচালনায় ‘নষ্টনীড়’ সিরিজে নারীশক্তির কাহিনি ফুটিয়ে তুলেছিলেন ‘অপু’ সন্দীপ্তা। সেখানে সাংসারিক দ্বন্দ্ব, টানাপোড়েনের ঝলকও মিলেছিল গল্পে। স্টার প্লাসের নতুন সিরিয়ালে সন্দীপ্তার বিপরীতে দেখা যাবে অহম শর্মা এবং বিশাল আদিত্য সিংকে। শোনা যাচ্ছে, ১৫০ পর্বের এই হিন্দি মেগা ধারাবাহিকের শুটিং হবে চণ্ডীগড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X