বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে প্রকাশ্যে এলো ‘দেবী চৌধুরানী’র টিজার

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীত
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো সেই মুহূর্ত, যার জন্য অপেক্ষায় ছিলেন বাংলা সিনেমাপ্রেমীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টা ১১ মিনিটে উন্মোচিত হলো শুভ্রজিৎ মিত্র পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরানী’র টিজার। যেন সময়ের পর্দা ভেদ করে ফিরে এলো ১৭৭০ খ্রিষ্টাব্দের উত্তাল দিনগুলো। যেখানে লোভী ইংরেজ শাসকদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষার সংগ্রাম, সন্ন্যাসী বিদ্রোহের বীরত্বগাথা, আর এক নারীর অবিচল যোদ্ধা হয়ে ওঠার গল্প ফুটে ওঠে। খবর: হিন্দুস্তান টাইম

টিজারের শুরুতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গুরুগম্ভীর কণ্ঠে শোনালেন ইতিহাসের মন্ত্র, ১৭৭০ খ্রিষ্টাব্দে লোভী ইংরেজদের হাত থেকে মাতৃভূমিকে বাঁচাতে গর্জে ওঠা এক দল সন্ন্যাসী বিদ্রোহীদের ইতিহাস এই গল্পে। একবিন্দু লোহা থেকেই গড়ে ওঠে এক শানিত তরবারি। পর্দায় ধরা পড়ল যুদ্ধের জন্য রানী ভবানীকে প্রস্তুত করছেন ভবানী পাঠক, আর দেখা যায় গুরুর আশীর্বাদে নিজেকে ধীরে ধীরে তৈরি করছে রানী ভবানী।

অপূর্ব সিনেমাটোগ্রাফি, ঐতিহাসিক আবহ আর শানিত সংলাপে এক দেখায় মনে হবে, ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে। শ্রাবন্তীর অসামান্য উপস্থিতি, প্রসেনজিতের গম্ভীর চরিত্রায়ণ, সঙ্গে অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় ও অ্যালেক্স ও'নিলসহ অন্যান্য সবাই নিজেদের চরিত্রে মুগ্ধ করেছেন নেটিজেনদের।

অ্যাডিটেড মোশন পিকচার্স-এর ব্যানারে প্রকাশিত টিজারের ক্যাপশনে লেখা হয়েছে ‘আমরা লড়াই ফিরিয়ে দিবো। এই গল্প গৌরবময় ইতিহাসের গল্প। বাংলার সংস্কৃতির গল্প, বাংলার মাটির গল্প। এই দেবীপক্ষে আসছে দেবী চৌধুরানী।’

এ সিনেমাটিতে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। আর বীরভূম থেকে ঝাড়খণ্ড বিস্তীর্ণ প্রান্তর ও দুর্গম স্থানে হয়েছে ছবিটির শ্যুটিং। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অপর্ণা দাশগুপ্ত।

উল্লেখ্য, এর আগে ১১ আগস্ট প্রকাশিত হয়েছিল ছবির মোশন পিকচার। যেখানে রক্তে রাঙা তরবারি ও ত্রিশূলের মাঝে ফুটে উঠেছিল এক ইতিহাসের গন্ধ। আর প্রতিশ্রুতি মতোই ১৩ আগস্ট মুক্তি পেল সেই ইতিহাসকে জীবন্ত করা টিজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ / সবুজ পরিবেশ, নিরাপদ কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের প্রত্যাশা

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৫ দিনের রিমান্ডে দুই আসামি

বাংলাদেশে ১৫ বছর পর ওয়ানডে খেলতে এলো অস্ট্রেলিয়া

১০

সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

১১

ব্রাজিলের বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টার মতে এবার বিশ্বকাপ জিতবে পর্তুগাল

১২

দৌলতদিয়ার বাস ডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী

১৩

আর্জেন্টিনার সামনে সেই পুরোনো অভিশাপ

১৪

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য 

১৫

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, কঠোর হচ্ছে স্টেডিয়াম প্রবেশনীতি

১৬

ভেঙে গেল জার্মানীর বিশ্বকাপজয়ী তারকার দুই দশকের সংসার

১৭

আম খাওয়ার পর ভুলেও খাবেন না এই ৫ খাবার

১৮

অবশেষে ‘অলৌকিক’ সেই গাছ নিয়ে রহস্যের অবসান

১৯

অস্ত্র নামাবে না হামাস, সামরিক অস্ত্রভাণ্ডারের সিদ্ধান্তও আলোচনা ছাড়া নয়

২০
X