বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রসেনজিতের দুঃখ প্রকাশ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যিনি বাঙালির আবেগ, ভালোবাসা আর সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নাম। আর তিনি হঠাৎই যেন জড়ালেন বাঙালিত্বের বিতর্কে। মুম্বাইয়ে ‘মালিক’ সিনেমার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক যখন বাংলায় প্রশ্ন করলেন, পাল্টা ছুড়ে দেওয়া প্রসেনজিতের জবাব ছিল, ‘এখানে বাংলায় কেন প্রশ্ন করছেন?’ তারপর থেকে প্রসেনজিতের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র সমালোচনা এবং ট্রলের বন্যা। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেতা নিজেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে পোস্ট করা একটি বিবৃতিতে পুরো ঘটনা ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেতা।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পোস্টে প্রসেনজিৎ লিখেছেন, ‘কিছু দিন হলো আমার একটা কথা, বলা ভালো একটা বাক্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কাজ করার সুযোগ এসেছে। সেরকমই একটা হিন্দি সিনেমার ট্রেইলার মুক্তি উপলক্ষে ১ জুলাই মুম্বাইয়ে সাংবাদিক সম্মেলন হয়েছিল। সেসময় ডায়াসে ছিলেন,সিনেমার পরিচালক, শিল্পী, অন্যরা সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতেই কথা বলছিলেন।

সেখানে বাংলার একজন সাংবাদিক আমাকে বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না, এমন মানুষের সংখ্যাই বেশি। তাই খানিকটা বাধ্য হয়েই আমি বলি, বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন?’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্যের জেরে ট্রলের শিকার হয়ে বেশ কষ্ট পেয়েছেন এই অভিনেতা। এ বিষয়ে তিনি লিখেছেন, কষ্ট আমিও পেয়েছি। এখনো পাচ্ছি। কারণ এই কথার এরকম প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আর আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে।

তিনি আরও লিখেছেন, মাতৃভাষা বাংলাকে অসম্মান করা এটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। বাংলা আমার প্রাণের ভাষা। ভালোবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এইটুকু বুঝেছি, আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে। তাই আমি দুঃখিত।

বর্তমানে প্রসেনজিৎ ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘মালিক’-এর প্রচারণা কাজে। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা পুলকিত। প্রসেনজিৎ এর পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন রাজকুমার রাও, হুমা কুরেশী, সৌরভ শুক্লাসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X