বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শতকোটি রুপির মামলা করলেন মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী । ছবি : সংগৃহীত
মিঠুন চক্রবর্তী । ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেতা ও বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন। মিঠুনের অভিযোগ, কুণাল ইচ্ছাকৃতভাবে তার এবং পরিবারের বিরুদ্ধে ‘অসত্য ও কুরুচিকর’ মন্তব্য করেছেন। এসব মন্তব্যের মধ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে তার সংশ্লিষ্টতা এবং স্ত্রী ও ছেলেকে ঘিরে পুরোপুরি মিথ্যা তথ্য প্রচার হয়েছে।

মিঠুনের দাবি, কুণালের এসব বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসা থেকে উৎসারিত এবং তার জনমুখী ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। এই প্রেক্ষাপটে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

এদিকে কুণাল ঘোষ জানিয়েছেন, তিনি এই মামলায় বিচলিত নন, বরং একে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন। তার বক্তব্য, তিনি আদালতে মিঠুন চক্রবর্তীকে মুখোমুখি বসিয়ে জেরা করার আবেদন করবেন, যেমনটি তিনি ২০১৯ সালে সারদা মামলায় রাজীব কুমারের ক্ষেত্রে করেছিলেন।

কুণালের দাবি, তার হাতে এমন নথিপত্র রয়েছে, যা আদালতে উপস্থাপন করলে মিঠুন চক্রবর্তী বিপাকে পড়তে পারেন। তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইর এক কর্মকর্তাকে সাক্ষী হিসেবে হাজির করারও পরিকল্পনা করছেন। কুণাল আরও বলেন, ‘একসময় আমাদের দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল। কিন্তু এখন মিঠুন রাজনৈতিকভাবে আমাদের থেকে দূরে সরে গিয়ে তিক্ততার সূচনা করেছেন। এবার তাকে কাঁদিয়ে ছাড়ব।’

উল্লেখ্য ,মিঠুন চক্রবর্তী ও কুণাল ঘোষের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত দূরত্বের সূচনা হয় ২০১১ সালের পর থেকেই। যা এবার প্রকাশ্য আইনি লড়াইয়ে রূপ নিয়েছে। আলোচিত এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ক্ষমতার অপব্যবহারের একটি নিদর্শন। বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরনো চিটফান্ড ইস্যু তুলে এনে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চাইছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X