বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তী। ছবি : সংগৃহীত
রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তী। ছবি : সংগৃহীত

ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রির দুই মহাতারকা মিঠুন চক্রবর্তী ও রজনীকান্ত। যাদের আমরা সচরাচর মহাগুরু এবং থালাইভা নামেও চিনে থাকি। গুঞ্জন শোনা যাচ্ছে, এবার নাকি একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই মহারথী

এরই মধ্যে দক্ষিণী অভিনেতা রজনীকান্ত ‘কুলি’ সিনেমা দিয়ে বক্স অফিসে পা রাখতেই হইচই পড়ে গেছে পুরো ইন্ডাস্ট্রিতে। একের পর এক রেকর্ড ভাঙছে তার এই ছবি। অন্যদিকে এ মুহূর্তে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার দ্বারা টেস্ট ম্যাচ খেলছেন মিঠুন চক্রবর্তী।

আর ঠিক এই সময়ই ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ছবির সিক্যুয়েলেই দেখা যাবে রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তীকে। তবে এই খবর শোনা গেলেও, এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি মিঠুন ও রজনীকান্তের কেউই।

উল্লেখ্য, এর আগে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত রেখা অভিনীত ‘ভ্রষ্টাচার’ সিনেমায় দেখা গিয়েছিল রজনীকান্ত ও মিঠুনকে। তবে এবার হয়তো বহু বছর পর ফের সিনেপর্দায় জাদু দেখাবেন এই দুই সুপারস্টার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১১

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১২

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৪

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৫

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৬

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৭

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৮

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০
X