স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

অ্যাশেজ: ছিটকে গেলেন অজি তারকা, অধিনায়ক স্মিথ

প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত
প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত

আ্যশেজে কোনো তারকা ক্রিকেটারের অনুপস্থিতি কমিয়ে দেয় উন্মাদনা। শঙ্কা আগে থেকেই ছিল। অবশেষে সেটিই সত্য হলো। আ্যশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে না পাওয়াটা বড় ধাক্কাই বটে। চোটের কারণে সিরিজের প্রথম টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা।

পিঠের ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন কামিন্স। ফলে ইংলিশদের বিপক্ষে পার্থে অজিদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ তারকা স্টিভেন স্মিথ। ব্রিসবেনে ৪ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রত্যাশা ওই ম্যাচ দিয়ে কামিন্স ফিট হয়ে ফিরবেন।

অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা সময় স্বল্পতায় আছি। এই সপ্তাহে বা তার কিছু আগে জানতে পেরেছি, সুস্থ হতে কামিন্সের ৪ সপ্তাহ বা তার বেশি সময় লাগবে। দুর্ভাগ্যজনক। তাকে আমরা দ্বিতীয় টেস্টে পাব বলে আশা করছি। অধিনায়ককে হারানো ভালো কিছু নয়। স্টিভ স্মিথ সেই দায়িত্ব পালন করবে।’

কামিন্সের অনুপস্থিতিতে স্কট বোল্যান্ডের একাদশে জায়গা পাকা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি হ্যাটট্রিক করে দারুণ সাড়া ফেলেছিলেন। কোনো পেসার ইনজুরিতে পড়লেই কেবল সুযোগ পান তিনি। যদিও সেগুলো কাজে লাগাতে হাতছাড়া করেন না এই অজি পেসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১০

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১১

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৩

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৪

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৬

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৭

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৮

রামিসা হত্যা মামলার রায় আজ

১৯

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

২০
X