ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১৬ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার দাবিতে প্রতীকী ‘লাশ মিছিল’

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল। ছবি : কালবেলা
ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর পাড় থেকে মিছিলটি শুরু হয়।

ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্রমজলিস, জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ বিভিন্ন ছাত্রসংগঠন মিছিলে অংশ নেয়।

পরে বেলা পৌনে ৩টায় প্রক্টরের কার্যালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে সিআইডির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য সাজিদ হত্যায় জড়িতদের দ্রুত শনাক্তের নির্দেশ দিয়েছেন বলে সিআইডিকে অবহিত করেন প্রক্টর অধ্যপক ড. শাহীনুজ্জামান। এ ছাড়া বৈঠকে তদন্তের স্বার্থে সিআইডি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে শিগগির বিশ্ববিদ্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়েছেন প্রক্টর।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা যায়। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর সাজিদ হত্যার তদন্তভার গ্রহণ করেন সিআইডি।

আরও পড়ুন : ইলিশের রাজ্যে মিলছে ঝাঁকে ঝাঁকে পাঙাশ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X