বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

বড্ড ছোট বয়সে মা হয়েছি: শ্রাবন্তী 

শ্রাবন্তী চ্যাটার্জি । ছবি : সংগৃহীত
শ্রাবন্তী চ্যাটার্জি । ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি তার অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়ে বরবারই সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসছে পূজায় এবার মুক্তি পেতে চলেছে তার অভিনীত সিনেমা দেবী চৌধুরানী। দীর্ঘ ১০ বছর পর পূজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী অভিনীত কোনো সিনেমা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সিনেমা এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলাভাবেই কথা বললেন এ সুন্দরী।

ভারতীয় গণমাধ্যমের সেই সাক্ষাৎকারে ১০ বছর আবারও পূজায় সিনেমা মুক্তির বিষয়ে অভিনেত্রী বলেন, প্রায় ১০ বছর আমার নতুন ছবি মুক্তি পেতে চলেছে দুর্গাপূজায়। এর আগে ২০১৫ সালের পুজোয় মুক্তি পেয়েছিল ‘শুধু তোমারই জন্য’। সেই ছবিও অনেক ভালোবাসা পেয়েছিল দর্শকের।

তার আসন্ন সিনেমা দেবী চৌধুরাণী নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কম-বেশি সবার মধ্যে আছে ‘দেবী চৌধুরাণী’র গুণ। পরিস্থিতিতে পড়লে যে কেউ এই রূপ নিতে পারে। জন্মানোর পরই কি আমরা লড়াই শিখে যাই? পরিস্থিতি আমাদের শেখায়। আশা করি এই সিনেমাটি সবার ভালো লাগবে।

এরপর তাকে প্রশ্ন করা হয়, মানুষ আপনাকে নিয়ে নানা রকম কথা বলে, ছোট বয়সে মা হয়েছেন, এ নিয়ে কোনো আক্ষেপ আছে আপনার? এ বিষয়ে শ্রাবন্তী বলেন, না, এখন আর গায়ে মাখি না। আর আমার মনে হয়, ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা রয়েছে। যেমন ঝিনুক হওয়ার পাঁচ বছর পরে আবার আমি কাজে ফিরি। তখন আমার মাত্র ২১ বছর বয়স। তবে এটা সত্যি, ১৬ বছরটা মা হওয়ার জন্য খুবই কম বয়স। ওটা বাড়াবাড়ি।

তিনি আরও বলেন, এখন কাজ নিয়ে আমি আমার ছেলের সঙ্গে আলোচনা করি। ‘দেবী চৌধুরাণী’র চিত্রনাট্য যখন এসেছিল, সবার প্রথমে ওকে আমি শুনিয়েছিলাম। বাংলা ছবি এই ভাবে তৈরি হয় কী ভাবে, দেখেশুনে বেশ অবাকই হয়েছিল। আসলে আমরা মা-ছেলের থেকে বেশি বন্ধু। মাত্র তো ১৬ বছরের পার্থক্য।

উল্লেখ্য, শ্রাবন্তী ও রাজীবের প্রেমের সম্পর্কের সূচনা থেকেই টালিউডে পথচলা শুরু। ২০০৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র ঝিনুক। তবে সময়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন বাড়তে থাকে, যা শেষমেশ ২০১৬ সালে আইনি বিচ্ছেদে রূপ নেয়। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিক ব্যবসাসফল ছবিতে একসঙ্গে কাজ করেন রাজীব ও শ্রাবন্তী—যার মধ্যে রয়েছে ‘দুজনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’ প্রভৃতি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X