বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সিনেমা হলে ‘মানুষ’, থাকছেন না মিম

‘মানুষ’ সিনেমার পোস্টার ও অভিনেত্রী মিম। ছবি : সংগৃহীত
‘মানুষ’ সিনেমার পোস্টার ও অভিনেত্রী মিম। ছবি : সংগৃহীত

কলকাতার সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের। শুক্রবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের শতাধিক হলে মুক্তি পাচ্ছে তার প্রথম সিনেমা ‘মানুষ’। ছবিটির মুক্তি উপলক্ষে এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন তিনি।

এই সিনেমা প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা জিৎ। তার সঙ্গে জুটি বেঁধেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

মিম অভিনীত এই সিনেমাটা মুক্তি পেলেও এদিন কলকাতায় থাকছেন না তিনি। যেতে না পারায় কিছুটা খারাপ হয়েছে এই অভিনেত্রীর।

মিম বলেন, ‘কলকাতা থেকে জিৎ দাদসহ সিনেমাসংশ্লিষ্ট অনেকেই ফোন দিয়েছিলেন। আমি সবার কাছে ক্ষমা চেয়েছি। আসলে শুক্রবার সন্ধ্যায় লা মেরিডিয়ানে আমার একটা ইভেন্ট রয়েছে। এটি আগে থেকেই চূড়ান্ত ছিল। তাই ইভেন্টটি না করে পারছি না। সিনেমার ইউনিটকে বলেছি—বাংলাদেশে চলচ্চিত্রটি মুক্তির সময় সব ধরনের প্রচার-প্রচারণায় থাকব আমি। নির্মাতা সঞ্জয় সমদ্দার দাদাকেও অনুরোধ করেছি ভুল না বুঝতে। আমি বাংলাদেশে থাকলেও কলকাতাকে মিস করব। এমনিতে পশ্চিমবঙ্গের দর্শক বরাবরই আমাকে ভালোবাসা দিয়েছেন। এই সিনেমাও তাদের ভালোবাসা পাবে বলে আশা করছি।’

‘মানুষ’ সিনেমায় মিমকে অভিনয় করতে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে, যিনি জিতের বিভিন্ন কর্মকাণ্ডের কারণ খুঁজতে মরিয়া। এই চরিত্রে অভিনয় করার আগে ভারতের পুলিশ সম্পর্কে জেনে নিয়েছেন মিমি। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের পুলিশের মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে। আমি বাংলাদেশের পুলিশ সম্পর্কে জানি, কিন্তু ভারতের পুলিশ সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলাম। এ বিষয়ে সঞ্জয় সমদ্দার দাদা আমাকে বেশ সাহায্য করেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১২

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৩

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৪

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৫

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৭

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১৮

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১৯

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

২০
X