বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ১১৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। নান্দনিক নির্মাণে তুলে ধরেছেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীদের। একের পর এক চমক উপহার দিয়েই যাচ্ছেন তিনি। সাধারণ দর্শকদের কাছে তার কাজ প্রশংসিত হয়েছে। টলিউড সুপারস্টার জিতকে নিয়ে ‘মানুষ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করেছেন। আগামীকাল (২৪ নভেম্বর) ভারতের ১১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

গত ৩০ অক্টোবর জিতের জন্মদিন উপলক্ষে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়। আগামীকাল সিনেমার মুক্তি উপলক্ষে নির্মাতা সঞ্জয় সমদ্দার এখন কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি কালবেলাকে বলেন, ‘মানুষ’ সিনেমার যে গল্প ও প্রেজেন্টেশন রয়েছে, তা নিকট অতীতে কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি। এরকম স্ট্রং গল্প ও সংলাপ দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।

আপনার চোখে সিনেমাটি কেমন হয়েছে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমি আমার ছবির ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। তবে যে কোনো কাজ দর্শক কীভাবে গ্রহণ করবে, সেটি জানার ব্যাপারে এক ধরনের আগ্রহ ও প্রত্যাশা তো থাকেই। নিজের ছবি বলে বলছি না। ছবিটি সত্যি খুব ভালো হয়েছে। সেটি দর্শক দেখার পর বুঝতে পারবেন।’

বাংলা ও হিন্দি দুটি ভাষাতেই মুক্তি পাবে ‘মানুষ’ সিনেমাটি। ভারতের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাশালাদার ছবির ধারাবাহিকতার কথা আসলেই টলি সুপারস্টার জিৎ-এর নাম আসে। শেষবার এই নায়ককে দেখা গিয়েছিল চেঙ্গিস সিনেমায়। চেঙ্গিসের পর সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘মানুষ’ দিয়ে আরও একবার জিতের বলিউড যাত্রা হতে চলেছে। একই বছরে ভক্তদের দুটি ছবি উপহার দিলেন তিনি।

‘মানুষ’ সিনেমার টিজারে জিতের অ্যাকশন-ইমোশন আর জীতু কামালের নরখাদকের মতো মাংসের ছাল ছাড়ানোর সেই লুক দর্শকের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। রোম্যান্টিক হিরো বা অ্যাকশন হিরো অবতারে জিতের কামাল আগেও দেখেছে দর্শক। মানুষের পোস্টারে বন্দুবাজ জিতের চোখের সেই ঝাঁঝ ভকদের মাঝেও টের পাওয়া যাচ্ছে।

‘মানুষ’ সিনেমাটি প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ও জিতু কমল ছাড়াও অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, বিদ্যা সিনহা মিম প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X