বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মা হতে যাচ্ছেন শুভশ্রী

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছবি : সংগৃহীত
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছবি : সংগৃহীত

দ্বিতীয়বার মা হতে চলেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ২৭ জুন ফেসবুকে একটি পোস্ট দিয়ে ভক্তদের এ খবর জানান অভিনেত্রী। ছেলে ইউভানের সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন—‘ইউভান বড় ভাই হতে যাচ্ছে।’ এরপর থেকে শুভেচ্ছায় ভাসছে তার পোস্টের মন্তব্যের ঘর।

অন্যদিকে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীও একই বিষয়ে পোস্ট দিয়েছেন। নেটিজেনদের পাশাপাশি সেখানে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ তারকারাও।

কিছুদিন আগে শুভশ্রীর দ্বিতীয়বার মা হওয়া ইঙ্গিত দিয়েছিলেন তার স্বামী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন—‘আমরা চাই ইউভানের একটা ভাই বা বোন হোক।’

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন শুভশ্রী। এ সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন তারা। কারণ শুভশ্রীর আগে এই পরিচালক প্রেম করতেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। পরে সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ গাঁটছড়া বাঁধেন শুভশ্রী-রাজ। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘরে জন্ম নেয় পুত্র ইউভান। এ দম্পতির সন্তানের বয়স এখন ২ বছর ৯ মাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১০

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১১

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১২

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৩

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১৪

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৫

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৭

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৮

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

১৯

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

২০
X