বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

অনুপমকে জানানো সমবেদনা পাচ্ছেন অবিবাহিত অনুপম হাজরা!

অনুপম রায়, পরমব্রতর সঙ্গে পিয়া, অনুপম হাজরা। ছবি : সংগৃহীত
অনুপম রায়, পরমব্রতর সঙ্গে পিয়া, অনুপম হাজরা। ছবি : সংগৃহীত

ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়। গায়িকা ও সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েন তিনি। কিন্তু সংসার টেকেনি। ২০২১ সালের ১১ নভেম্বর এক এক্স বার্তায় বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন অনুপম। তখন অবশ্য বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ জানাননি দুজন। তবে এই ছাড়াছাড়ি নিয়ে নানা প্রশ্ন তুলেন নেটিজেনরাও। তখন টালিউডে গুঞ্জন চাউর হয়, অভিনেতা পরমব্রত চ্যাটার্জির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পিয়া, সে কারণেই ভেঙেছে অনুপমের সংসার। পরমব্রত অবশ্য সম্পর্কের কথা স্বীকার করেননি তাকে। জানিয়েছিলেন, তারা ভালো বন্ধুমাত্র।

অন্যদিকে করোনার সময় ভেঙে গিয়েছিল পরমব্রত ও তার বান্ধবী ইকার সম্পর্ক। এরপর থেকেই পিয়ার সঙ্গে নাম জড়াতে থাকে এই অভিনেতার। শেষমেশ গুঞ্জনকে সত্যি করে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বিয়ে করেছেন পরমব্রত ও পিয়া। পিয়ার সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অনুপম। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার দেড় মাস পর ভারতীয় একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তার হতাশা প্রকাশ পেয়েছিল।

পরমব্রত-পিয়ার বিয়ের পর গায়ক অনুপমকে সমবেদনা জানাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা। কিন্তু নামে মিল থাকায় সেসব সমবেদনার বার্তা গিয়ে জমছে বিজেপি নেতা অনুপম হাজরার মেসেজ বক্সে। এসব মেসেজ পেয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন অবিবাহিত এই নেতা। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপম হাজরা লিখেছেন, আগামী দুই-তিন দিন সোশ্যাল মিডিয়াতে অনুপমকে নিয়ে কেউ কোনও পোস্ট করল দয়া করে হাজরা না রায় তা উল্লেখ করবেন। কারণ আমি কারণে অকারণে সহানুভূতিমূলক মেসেজ পেয়ে চলেছি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও এই প্রসঙ্গে মন্তব্য করেছেন অনুপম হাজরা। তিনি বলেন, আপনারা সমবেদনা জানাতে পারেন। কিন্তু ঠিক মানুষটাকে জানান। আমার তো এখনও বিয়েই হলো না! একজন অবিবাহিত মানুষকে এই ধরনের মেসেজ পাঠানো হচ্ছে। আমরা বিভিন্ন চিন্তাভাবনার মধ্যে থাকি, কাজের মধ্যে থাকি। সেই জায়গায় এই ধরনের মেসেজ আমাকে বিব্রত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X