বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

‘কুমিল্লার ছেলেদের অনেক সাহস, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল’

আঁচল আঁখি। ছবি : সংগৃহীত
আঁচল আঁখি। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা আঁচল আঁখি বিয়ে করেছেন দুই বছর আগে। সম্প্রতি সেই খবর প্রকাশ্যে এনেছেন নায়িকাই। তার স্বামী সৈয়দ অমি একজন গায়ক। মিউজিক্যাল ফিল্মে কাজের সুবাদে পরিচয় তাদের। এরপর পরিণয়; শেষে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিয়ে।

অমির সঙ্গে পরিচয়ের ফিরিস্তি দিতে গিয়ে আঁচল জানান, ‘ও জান রে’ শিরোনামে একটি গানের ভিডিও চিত্রে অভিনয় করতে গিয়ে অমির সঙ্গে পরিচয় তার। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলও হয়েছিলেন অমি।

আঁচলের ভাষ্য, অমির সঙ্গে অল্প পরিচয়েই হয়েছে বিয়ে তার। ‘ও জান রে’ গানটি রিলিজের পর সেটির এডিটিং মুগ্ধ করে আঁচলকে। ধন্যবাদ জানাতে তিনি ফোন করেন অমিকে। তখনই নায়িকাকে ‘ট্রিট’ দেওয়ার প্রস্তাব দেন গায়ক।

এক সপ্তাহ পর আঁচল-আমির দেখা হয় একটি রেস্তোরাঁয়। তখন আঁচলকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন অমি। এ বিষয়ে আঁচল সংবাদমাধ্যমকে বলেন, ‘অমির বাড়ি কুমিল্লায়। কুমিল্লার ছেলেদের অনেক সাহস, আমি একটা নায়িকা, আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি শুনে অবাক হয়েছিলাম’।

বিয়ের প্রস্তাবের প্রতিক্রিয়ায় আঁচল অমিকে বলেছিলেন, ‘প্রেম নয়, বন্ধুত্ব নয় সরাসরি বিয়ে প্রস্তাব, কত বড় সাহস তোমার? আমরা তো বন্ধু হতে পারি। প্রেম হওয়ার মতো হলে পরে হবে’। উত্তরে অমি জানায়, সে আঁচলকে অনেক আগে থেকেই পছন্দ করে। তার সিনেমার ভক্ত তিনি। এ ছাড়াও সব কিছু জেনেবুঝে নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলতে আঁচলকে অনুরোধ করেন অমি।

আঁচলের ভাষ্য, পরিবারের সদস্যদের মধ্যে দেখা হওয়ার পর সবকিছু মিলে যাওয়ার পরই বিয়েটা হয়েছে। বিয়ের বছরেই তারা মালয়েশিয়া ও সিঙ্গাপুরে হানিমুনেও গিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়োডাটায় এখনও ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১০

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১১

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১২

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১৩

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৪

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৫

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৭

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৮

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৯

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

২০
X