বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

একই সিনেমায় অনুপম-পরমব্রত!

অনুপম রায় ও পরমব্রত। ছবি : সংগৃহীত
অনুপম রায় ও পরমব্রত। ছবি : সংগৃহীত

ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত থ্রিলারে যোগ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। এই সিনেমার সংগীতের দায়িত্বে আছেন অনুপম রায়। জানা গেছে, ছবির নাম ‘টেক্কা’। প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট। আসন্ন জানুয়ারি থেকে চলচ্চিত্রটির কাজ শুরুর কথা।

একটা সময় অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে সম্পর্কটা খুব ভালো ছিল না পরমব্রতের। সেই দোটানা উপেক্ষা করেই তারা ‘শাহজাহান রিজেন্সি’ ও ‘শিবপুর’ ছবি করেছিলেন। বর্তমানে অনুপম ও পরমব্রতর মধ্যে আগেকার সেই সৌহার্দ্য নেই। তবে কাজের বেলায় তা অন্তরায় হয়নি।

উল্লেখ্য, গায়িকা ও সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েন ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়। কিন্তু সংসার টেকেনি।

২০২১ সালের ১১ নভেম্বর এক এক্স বার্তায় বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন অনুপম। এই ছাড়াছাড়ি নিয়ে নানা প্রশ্ন তোলেন নেটিজেনরা। তখন টালিউডে গুঞ্জন চাউর হয়, অভিনেতা পরমব্রত চ্যাটার্জির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পিয়া, সে কারণেই ভেঙেছে অনুপমের সংসার। পরমব্রত অবশ্য সম্পর্কের কথা স্বীকার করেননি। জানিয়েছিলেন, তারা ভালো বন্ধুমাত্র।

অন্যদিকে করোনার সময় ভেঙে গিয়েছিল পরমব্রত ও তার বান্ধবী ইকার সম্পর্ক। এরপর থেকেই পিয়ার সঙ্গে নাম জড়াতে থাকে এই অভিনেতার। শেষমেশ গুঞ্জনকে সত্যি করে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বিয়ে করেছেন পরমব্রত ও পিয়া। এমন সময়েই পাওয়া গেল এক সিনেমায় অনুপম-পরমব্রতর কাজ করার খবর। জানা গেছে, ২০২৪ সালের দূর্গাপুজায় মুক্তি পাবে ছবিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X