কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

হিরোইনদের বয়স বাড়লে একটু ভয় লাগে : স্বস্তিকা

স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত
স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত

হিরোইনরা সাধারণত নিজের বয়স লুকানোর চেষ্টা করেন। সঠিক বয়সটি জেনে ফেললে ভক্তদের কৌতূহল মিটে যাবে, সেই ধারণা থেকেই সত্যিটা আড়াল করার চেষ্টা করেন তারা।

কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির কথায় মিলল যেই ধারণারই বহিঃপ্রকাশ। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে আসেন তিনি। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ছিল সিনেমার প্রদর্শনী। যেখানে হাজির ছিলেন স্বস্তিকা।

সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন, ‘আমার ৪৩ বছর বয়স হয়েছে, এমনিতেই বয়স বাড়লে একটু ভয় লাগে। মন খারাপ লাগে এই ভেবে যে, মনে হয় মানুষের ভালোবাসা বুঝি এই একটু কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণাটা আমার মন থেকে মুছে গেছে।’

দেশের দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে এসময় স্বস্তিকা আরও বলেন, ‘সারা বছর ধরে সোশাল মিডিয়াতে আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এতো ভালোবাসা পাচ্ছি, এতো উন্মাদনা দেখছি।’

তিনি জানান, ফেসবুকে ঢাকার দর্শকদের অনেকেই বলেছিলেন, ‘বিজয়ার পরে’ ছবিটি প্রদর্শনীর সময় যেন বাংলাদেশি শাড়ি পরে আসি। দেখুন, আমি বাংলাদেশে শাড়ি পরেই আসলাম। আপনাদের সবাইকে ভালোবাসা।

সিনেমার পরিচালক অভিজিৎ শ্রী দাস জানান, ‘ছবিটির গল্প আপনার আমার জীবনের গল্প, সেই গল্প সুন্দর ও সহজ করে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভাল লাগবে।’

সিনেমায় মৃণায়ী চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। স্বস্তিকা ছাড়া এই ছবিতে আরও অভিনয় করেছেন মমতা শংকর এবং দীপঙ্কর। সিনেমায় স্বস্তিকার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে,৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১০

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১১

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১২

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৩

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১৪

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৫

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৬

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৭

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৮

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৯

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০
X