বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৪:১৭ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবে মুগ্ধ মিমি চক্রবর্তী

শাকিব খান ও মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত
শাকিব খান ও মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত

ইতোমধ্যেই ঈদের সিনেমা নিয়ে শুরু হয়ে গেছে ব্যাপক প্রচারণা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সাংবাদিক সম্মেলন, সবকিছু নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরইর মধ্যে ঈদের সিনেমা তুফানের প্রচারে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেছেন গণমাধ্যমে।

শুরুতেই মিমি বলেন, ‘দারুণ একটি সিনেমায় কাজ করলাম। এই সিনেমার সঙ্গে যুক্ত সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছে তাতে আমি মুগ্ধ। এ ছাড়া প্রথম গান প্রকাশের পর থেকেই দর্শকদের যেই ভালোবাসা পেয়েছি সেটি অসাধারণ। এমন ভালোবসা দেওয়ার জন্য দর্শক এবং এই সিনেমায় আমাকে যারা কাজের সুযোগ দিয়েছেন তাদের সবার কাছে কৃতজ্ঞ।’

এ সময় বাংলাদেশের দর্শকের উদ্দেশ্যে মিমি আরও বলেন, ‘এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। তবে একটি বিষয়ে আমার অনুরোধ থাকবে। সেটি হলো, প্রোগ্রামে আসার সময়, আমি শুনছিলাম সবাই বলছে আমাকে অতিথি। কিন্তু আমি তো অতিথি নই। আমিও বাংলায় কথা বলি, আপনারাও বাংলায় কথা বলেন। তাই আমি আপনাদেরই, বন্ধু, বোন বা মেয়ে। আমি বাঙালি পরিচয় দিতেই বেশি ভালোবাসি।’

এ সময় সিনেমায় অভিনীত শাকিব খান ও চঞ্চল চৌধুরীর প্রশংসা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা যখন সিনেমাটির শুটিং করছিলাম। তখন অনেক গরম ছিল। কিন্তু শাকিব খান ঢাকাই সিনেমার এত বড় সুপার স্টার হওয়া সত্যেও, কাজের ক্ষেত্রে তার ডেডিকেশন দেখে আমি মুগ্ধ হই। তিনি কখনো শুটিংয়ে ক্লান্তি অনুভব করেননি। যা অবশ্যই প্রশংসনীয়। এ ছাড়া চঞ্চল চৌধুরী এতটাই দুর্দান্ত। তার প্রতিটা শট আমাকে অনুপ্রাণিত করেছে। তাই দর্শকের কাছে আমার একটাই অনুরোধ ‘তুফান’ দেখতে আসুন। আশা করি হতাস হবেন না।’

‘তুফান’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে শাকিব খান, মিমি চক্রবর্তী, ছাড়াও আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। এই সিনেমা দিয়ে রাফী ও শাকিব প্রথমাব জুটি বেঁধেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X