কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘জলবায়ু সম্মেলন আসলে পরিবেশবান্ধবতার মুখোশ’ : গ্রেটা থুনবার্গ

কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ছবি : সংগৃহীত
কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ আজারবাইজানে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

তিনি জলবায়ু সম্মেলনকে পরিবেশবান্ধবের ভান করে দেওয়া ধোঁকা ও পরিবেশবান্ধবতার মুখোশ বলে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি বাকুতে যাচ্ছি না।’ তার এই সিদ্ধান্তকে দেশটির জলবায়ু পরিবর্তন নিয়ে গাফিলতি এবং পরিবেশবান্ধব উদ্যোগের অভাবের প্রতি প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (১১ নভেম্বর) জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার কারণগুলো নিয়ে গার্ডিয়ান পত্রিকায় একটি নিবন্ধ লিখেন।

নিবন্ধে থুনবার্গ লিখেছেন, আজারবাইজান বাস্তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগ্রহী নয়। এ ছাড়াও দেশটি জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে, যা প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমারেখার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এই দেশটি রাষ্ট্রীয়ভাবে পরিচালিত পেট্রোকেমিক্যাল কোম্পানি সোকারের মাধ্যমে তেল ও গ্যাস রপ্তানি করে থাকে, যা তাদের রপ্তানি আয়ের প্রায় ৯০%।

নিবন্ধে তিনি বলেন, এই ধরনের জলবায়ু সম্মেলনগুলো ‘গ্রিনওয়াশিং’ করছে। যেখানে পরিবেশবান্ধবতার নামে সত্যিকার কোনো উদ্যোগ নেওয়া হয় না; বরং এটি স্বৈরতান্ত্রিক শাসকদের মানবাধিকার লঙ্ঘন এবং পরিবেশের ক্ষতিকে বৈধ করার সুযোগ দেয়।

আজারবাইজানকে ‘দমনমূলক রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে থুনবার্গ বলেন, দেশটি নাগরনো-কারাবাখ অঞ্চলের আর্মেনীয় জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখে আছে।

তিনি আরও বলেন, জলবায়ু সংকট, যুদ্ধ, দারিদ্র্য এবং মানবাধিকার লঙ্ঘন একে অপরের সঙ্গে যুক্ত। ‘যখন আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলার কথা বলি, মানবাধিকারও তার একটি অংশ হওয়া উচিত। মানবাধিকার ছাড়া প্রকৃত জলবায়ু ন্যায়বিচার সম্ভব নয়।’

থুনবার্গ বলেন, আজারবাইজানের স্বৈরশাসক গ্রিন এনার্জি জোন প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে আর্মেনীয় জনগণের বিরুদ্ধে তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল করার চেষ্টা করছে।

এদিকে বিশ্বজুড়ে পরিবেশ ও মানবাধিকার কর্মীরা তার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন এবং আজারবাইজানের মতো দেশগুলোর ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। থুনবার্গের এই প্রতিবাদ তার জলবায়ু আন্দোলনের প্রতি অটল প্রতিশ্রুতি এবং মানবাধিকার ও পরিবেশ রক্ষার প্রতি গুরুত্বের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X