সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি

‘ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে সাতক্ষীরা জেলা মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা
‘ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে সাতক্ষীরা জেলা মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মো. সিফাত উল আলম বলেছেন, প্রত্যেকটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের শাস্তি ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ‘ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে সাতক্ষীরা জেলা মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সিফাত উল আলম বলেন, ফ্যাসিবাদী আমলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং পুলিশ ব্যবস্থাকে সংস্কার করতে হবে, যেন তারা দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ না হয়।

সেমিনারে বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনে দেশ ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং নির্যাতন বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

সেমিনারে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি মুহা. আল মামুন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মেহেদী হাসান। এতে আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, হত্যা, গুম, মিথ্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব, মো. আব্দুল গফুর ও মো. আনিসুর রহমান।

নির্যাতিত পরিবার থেকে বক্তব্য দেন শহীদ আবু হানিফ ছোটনের বাবা মো. শহর আলী, সাবেক কলেজ কার্যক্রম সম্পাদক আমিনুর রহমান ও সাবেক স্পোর্টস সম্পাদক মো. আল আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X