কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৭:১২ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

প্লাস্টিক দূষণ নিয়ে ১০ দিন ধরে চলল নিষ্ফল আলোচনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে বাধ্যতামূলক চুক্তি গঠনের লক্ষ্যে জেনেভায় জাতিসংঘের সদর দফতরে আয়োজিত ১০ দিনব্যাপী আলোচনা শুক্রবার (১৫ আগস্ট) শেষ হয়েছে। তবে চূড়ান্ত কোনো সমঝোতা বা সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

এএফপি জানায়, ১৮৫টি দেশের প্রতিনিধি রাতভর চেষ্টা করেছিলেন যাতে প্লাস্টিক উৎপাদন সীমিত করতে আগ্রহী দেশগুলো এবং বাণিজ্যিকভাবে তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সমঝোতা তৈরি করা যায়। তেল উৎপাদনকারী দেশগুলো চায় চুক্তিটি শুধু বর্জ্য ব্যবস্থাপনায় সীমাবদ্ধ রাখার।

গত ৫ আগস্ট শুরু হওয়া আলোচনায় বৃহস্পতিবার নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও কোনো চুক্তি করা সম্ভব হয়নি। আলোচনা শেষে দেশগুলোর প্রতিনিধিরা জাতিসংঘের প্রধান সভাকক্ষে একত্রিত হয়ে অচলাবস্থা এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

নরওয়ের একজন প্রতিনিধি বলেন, আমরা প্লাস্টিক দূষণ বন্ধে এখানে কোনো চুক্তি করতে পারিনি।

কিউবার প্রতিনিধি মন্তব্য করেন, আমরা একটি ঐতিহাসিক সুযোগ হারিয়েছি। তবে এখনো এগোতে হবে এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। পৃথিবী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই চুক্তি প্রয়োজন।

৩৯টি ছোট দ্বীপরাষ্ট্রের পক্ষ থেকে পালাউ হতাশা প্রকাশ করেছে। তারা বলেছেন, বারবার এ ধরনের আলোচনায় আমরা অর্থ এবং জনশক্তি বিনিয়োগ করেছি, কিন্তু জনগণ যথেষ্ট অগ্রগতি দেখেনি।

বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৪০ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই একবার ব্যবহার করার পর ফেলে দেওয়া হয়। এর মধ্যে মাত্র ১৫ শতাংশ পুনর্ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়, আর মাত্র ৯ শতাংশই রিসাইকেল করা হয়। প্রায় ৪৬ শতাংশ প্লাস্টিক ময়লায় ফেলা হয়, ১৭ শতাংশ পোড়ানো হয় এবং ২২ শতাংশের ভুল ব্যবস্থাপনার কারণে এটি পরিবেশে ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X