কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে বিনা টিকিটে ঘোরা যাবে বোটানিক্যাল গার্ডেন ও সাফারি পার্কে

বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব সাফারি পার্ক, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান ও ইকোপার্কসমূহে বিনা টিকিটে প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকবে। এ দিন সর্বসাধারণ বিনামূল্যে এসব বিনোদন উদ্যানগুলোতে টিকিট ছাড়াই উপভোগের সুযোগ পাবেন।

সোমবার (১১ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি বাস্তবায়নবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, মহান বিজয় দিবস জাতির ইতিহাসের এক গৌরবদীপ্ত দিন। বিজয়ের এ দিন উদযাপনে মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থাসমূহের ভবনে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা করা হবে। বীর মুক্তিযোদ্ধাদের রক্ত ও সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, যুগ্ম সচিব (প্রশাসন) ও বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক শামিমা বেগমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব এবং অধীন দপ্তর ও সংস্থার প্রধানগণ ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X