কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাসেল ভাইপারের ব্যাপক বিস্তার, ছড়িয়েছে আতংক

রাসেল ভাইপারের ব্যাপক বিস্তার, ছড়িয়েছে আতংক
রাসেল ভাইপারের ব্যাপক বিস্তার, ছড়িয়েছে আতংক

রাসেল ভাইপারের কামড়ে সাঈদুল শেখ ও ময়না বেগমের মৃত্যু খবর এলাকায় ভালোভাবেই জানাজানির পর থেকে পদ্মা তীরবর্তী মজলিশপুর, দেবীপুর, চর দৌলতদিয়া ও আংকের শেখেরপাড়া এলাকার কৃষকরা ভয়ে ক্ষেত পরিচর্যা, সেচ ও সার প্রয়োগ এমনকি ফসলও কাটতে যেতে সাহস পাচ্ছেন না। এসব এলাকায় কাজের পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক।

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা কালবেলাকে বলেন, মজলিশপুর, দেবীপুরসহ আশপাশের বিভিন্ন চর এলাকায় কৃষিক্ষেতে সাপের উপদ্রবের কথা এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে ভয়ে ওই এলাকার জমিতে কাজ করতে চাচ্ছেন না শ্রমিকরা।

একই অবস্থা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী চরাঞ্চলগুলোতে।

এমনই একটি চর এখলাসপুরের ইউপি চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, এখন ধান কাটার মৌসুম। কিন্তু সম্প্রতি ধানক্ষেতে বিষাক্ত রাসেল ভাইপারের দেখা মিলেছে, যেগুলো মেরে ফেলেছেন কৃষকরা।

কিন্তু তারপরও হঠাৎ এই সাপের উপস্থিতি বেশ আতঙ্ক তৈরি করেছে। এখন ভয়ে কোনো শ্রমিক জমিতে ধান কাটতে চাচ্ছে না।

পাশাপাশি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার জেলার ধানক্ষেত থেকে বেশ কয়েকটি রাসেল ভাইপার মেরেছেন কৃষকরা। এতে সেখানেও আতংক ছড়িয়ে পড়েছে। ফসল কাটতে ক্ষেতে যেতে ভয় পাচ্ছেন কৃষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X