কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৯:৫৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা

ডেঙ্গু শনাক্তে নমুনা সংগ্রহ। ছবি : সংগৃহীত
ডেঙ্গু শনাক্তে নমুনা সংগ্রহ। ছবি : সংগৃহীত

রাজধানী ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিনিয়ত হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। একইসঙ্গে চাপ বাড়ছে গোটা স্বাস্থ্য ব্যবস্থার ওপর। এমন পরিস্থিতিতে আজ সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে চাপ সামলানো কঠিন হয়ে পড়বে।

বুধবার (২৬ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর এসব কথা বলেন।

আরও পড়ুন: ডা. জাফরুল্লাহর বাসায় এডিসের লার্ভা, ছেলেকে জরিমানা

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বর্তমানে শুধু ঢাকা নয়, সারা দেশেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীতে স্থিতিশীল অবস্থা থাকলেও ঢাকার বাইরে রোগী বাড়ছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে এডিস মশা নিয়ন্ত্রণ করতে হবে।’

মশা নিধন কার্যক্রম আরও জোরদারের তাগিদ দিয়ে অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, জরুরিভিত্তিতে যে করেই হোক, মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতে হবে। ডেঙ্গু রোগী সামলানোর দায়িত্ব স্বাস্থ্য বিভাগের হলেও মশা নিয়ন্ত্রণের কাজটি তাদের নয়। এটি মূলত স্থানীয় সরকার বিভাগের।

এ ছাড়া ডেঙ্গু রোগ এবার ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা গেছেন। একই সময়ে আরও ২ হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এখন পর্যন্ত এক দিনে এ বছরের সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৯৯ জন মারা গেলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৫৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ৩২৭ জন ও ঢাকার বাইরের এক হাজার ৩২৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩৪১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩ হাজার ৬৭৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৬৬৫ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৩৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮ হাজার ৭৪৪ জন এবং ঢাকার বাইরের ১৩ হাজার ১৯৩ জন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১১

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৪

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৬

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৭

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৮

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

২০
X