কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৬:৫৮ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, সবাই ঢাকার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৭৩ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১১ জন।

বুধবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (১ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন মারা যান এবং একই সময়ে ২ হাজার ৫৮৪ জন আক্রান্ত হন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সবাই ঢাকা সিটির। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৩০ জন ঢাকা সিটির এবং ১ হাজার ৫৮১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৩২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৮৬৯ এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৪৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখনো পর্যন্ত ৫৭ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩১ হাজার ৪৬১ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২৫ হাজার ৬৬৬ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৫২৯ জন। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৩৭৫ এবং ঢাকার বাইরে ২১ হাজার ১৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদ্য শেষ হওয়া মাস জুলাইয়ে ২০৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

জেল পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

১০

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১১

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

১২

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

১৩

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

১৪

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

১৫

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

১৬

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

১৭

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

১৮

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

১৯

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

২০
X