কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে মশাসংক্রান্ত রোগটি নিয়ে ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দুজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। এ ছাড়া ডেঙ্গুতে মারা যাওয়া অপরজন ঢাকা সিটির বাইরের বাসিন্দা।

অন্যদিকে গত একদিনে মশাসংক্রান্ত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (২০১) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাসংক্রান্ত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৫৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাসংক্রান্ত রোগটিতে চলতি বছর মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ১৩ জন ছাড়াও ঢাকা ও খুলনা বিভাগে ৫ জন করে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুজন ডেঙ্গুতে মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X