কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৮৪

এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে নতুন ৩ হাজার ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯৪ জন ও ঢাকার বাইরে ২ হাজার ১৯০ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩ হাজার ৪৭২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৮৯ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৩৮৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন ঢাকায় ও ৭ জন ঢাকার বাইরের।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৭৪ জন ও ঢাকার বাইরে ২৬৫ জন।

চলতি বছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৭৬৮ জন। এর মধ্যে ঢাকায় ৭৪ হাজার ১২৭ জন ও ঢাকার বাইরে ৯৬ হাজার ৬৪১ জন।

চলতি বছরের এ পর্যন্ত মোট ১ লাখ ৫৯ হাজার ৮৯৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৯ হাজার ৬৯২ জন ও ঢাকার বাইরে ৯০ হাজার ২০৫ জন।

বর্তমানে সারা দেশে মোট ১০ হাজার ৩২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৮৬১ জন ও ঢাকার বাইরে ৬ হাজার ১৭১ জন।

এতে আরও জানানো হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৩ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৬ শতাংশ ও মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X