কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২৬১৭

ডেঙ্গুর প্রতীকী ছবি
ডেঙ্গুর প্রতীকী ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল এক হাজার ৫৫ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৬১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৩৩ জন এবং এক হাজার ৯৮৪ জন ঢাকার বাইরের। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা পাঁচজন এবং চারজন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৬ হাজার ৮৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৬ হাজার ৪৯৩ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৩০ হাজার ৩৭১ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ছয় হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮২ হাজার ৮৪৮ জন এবং ঢাকার বাইরের এক লাখ ২৩ হাজার ৬৯৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ২৬৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে ঢাকায় দুই হাজার ৯৭১ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ২৯৪ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১০

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১১

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১২

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৩

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

১৪

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

১৫

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

১৬

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

১৭

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

১৮

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১৯

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

২০
X