কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১০:৩৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৭২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে মোট ১ হাজার ২৮৯ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। নতুন আক্রান্তদের মধ্যে ৪১ জন ঢাকার এবং বাকি ৩১ জন ঢাকার বাইরের।

শুক্রবার (৩০ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর থেকে আরও জানানো হয়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৮৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৯৪১ জন। আর বাকি ৩৪৮ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৯৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৭৯ জন। ঢাকার বাইরে ১ হাজার ৫৪১ জন। এদিকে ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৬৪২ জন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ১০১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫৪১ জন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X