কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৫:৫৮ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে যায়নি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পুরোনো ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পুরোনো ছবি

দেশে ডেঙ্গু রোগী বাড়লেও এখনো তা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এক্ষেত্রে জনগণকেই সচেতন হতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর অনেক হাসপাতালে এখনো শয্যা খালি রয়েছে, তবে রোগী বাড়ছে। এ অবস্থায় প্রয়োজনে এক হাজার শয্যার ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করে দেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমরা আমাদের সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। রাজধানী ঢাকার সব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী রয়েছে। কারণ ওই অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। আমরা ওই হাসপাতাল থেকে রোগী অন্যান্য হাসপাতালে নেওয়ার কথা ভাবছি। কেননা এত বেশি রোগী হলে চিকিৎসা দেওয়া কঠিন।

হাসপাতাল ডেডিকেট করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালে এখনো সিট খালি রয়েছে। অর্থাৎ রোগী বাড়লে এখনো তা নিয়ন্ত্রণে রয়েছে। আমরা অন্যান্য হাসপাতালের পাশাপাশি মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালেও রোগী ভর্তি করেছি। প্রয়োজনে ওই হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, সরকার তো সব কাজ করে দিতে পারবে না। সিটি করপোরেশনের মাধ্যমে রাজধানীজুড়ে মশা নিধনে ওষুধ স্প্রে করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ রোগীদের সব ধরনের সেবা দিতে কাজ করে যাচ্ছে। চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা নতুন করে ডেঙ্গু চিকিৎসায় গাইডলাইন তৈরি করে দিয়েছি। তবে মানুষকেও সচেতন হতে হবে। বহুতল ভবনের ছাদে এবং ভেতরে এডিস মশা জন্মাচ্ছে। সরকারের পক্ষে ঘরে ঘরে গিয়ে মশা নিধন সম্ভব না। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X