কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৭:২১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এক দিনে ডেঙ্গুতে মৃত্যুর নতুন রেকর্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতিদিনই মৃত্যু ঘটছে, হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারও রোগী। সেইসঙ্গে ভাঙছে প্রতিদিনের মৃত্যু এবং আক্রান্তের রেকর্ডও। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১১৪ জন। একই সময়ে আরও ১ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ জুলাই সর্বোচ্চ ১ হাজার ৬২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং ১১ ও ১৫ জুলাই সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১ হাজার ৫৮৯ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৭ জন। ঢাকার বাইরে নতুন রোগী ৭৪২ জন।

এ ছাড়া সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ৪৪১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৩৪৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২২ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ৬৯৭ জন। আর ঢাকার বাইরে ৭ হাজার ৭৭০ জন। এ ছাড়া এখন পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৯১২ জন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ২৬৩ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৬৪৯ জন। এ ছাড়াও চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মৃত্যুর জন্য বিগত বছরের তুলনায় এবার ডেঙ্গু হেমোরোজিক ফেবার ও শক সিনড্রোমকে দায়ী করে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

জুলাইয়ের তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা বিশেষজ্ঞদের।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। তবে এবার ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X