কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০২:৩১ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হাত-পায়ে ঝিঁঝি ধরা কি বড় কোনো সমস্যার ইঙ্গিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেক সময় আমরা লক্ষ করি, হঠাৎ করে হাত বা পায়ে ঝিঁঝি ধরেছে। অনেকেই ভাবি, এটা সাধারণ একটা বিষয়—হয়তো অনেকক্ষণ বসে ছিলাম, কিংবা এক ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলাম, তাই হয়েছে। এমনকি ঘুমের মধ্যেও এটা হতে পারে।

তবে জানলে অবাক হবেন, এই ঝিঁঝি ধরা বা অবশ হয়ে যাওয়ার পেছনে থাকতে পারে শরীরের ভেতরের কোনো মারাত্মক সমস্যা!

আরও পড়ুন : হাত ও পায়ে ঝিনঝিনে ভাব হলে করণীয়

চলুন জেনে নিই কী কী কারণে হাত-পায়ে ঝিঁঝি ধরতে পারে—

১. ডায়াবেটিস

ডায়াবেটিস হলে শরীরের স্নায়ুতে সমস্যা দেখা দিতে পারে, যাকে বলে ‘ডায়াবেটিক নিউরোপ্যাথি’। শুরুতে পায়ে টিংলিং বা ঝিঁঝির মতো অনুভূতি হয়, পরে সেটা হাতে ছড়াতে পারে। দুই-তৃতীয়াংশ ডায়াবেটিস রোগীর মধ্যেই এই ধরনের স্নায়ু ক্ষতির লক্ষণ দেখা যায়।

২. শরীরের ভেতরের অন্য রোগ (সিস্টেমিক ডিজিজ)

কিডনি বা লিভারের রোগ, রক্তে সমস্যা, রক্তনালির ক্ষতি, বা দীর্ঘদিন ধরে চলা কোনো প্রদাহ—এসব কারণেও হাত-পায়ে ঝিঁঝি ধরতে পারে।

৩. আঘাত পেলে

কখনো শরীরে চোট লাগলে স্নায়ু চেপে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন সেই জায়গায় ব্যথা বা ঝিঁঝি ধরা শুরু হয়।

৪. ভিটামিনের ঘাটতি

সুস্থ স্নায়ুর জন্য ভিটামিন E, B1, B6 ও B12 খুবই দরকার। শরীরে এসব ভিটামিন কমে গেলে হাত-পায়ে কাঁপুনি বা ঝিঁঝির মতো সমস্যা দেখা দিতে পারে।

৫. অতিরিক্ত অ্যালকোহল পান

যারা নিয়মিত বা অতিরিক্ত অ্যালকোহল পান করেন, তাদের শরীরে থায়ামিনসহ প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি দেখা দেয়। এর ফলে হাত-পা অবশ হয়ে যাওয়া, ঝিঁঝি ধরা বা টিংলিংয়ের সমস্যা হতে পারে। একে বলে পেরিফেরাল নিউরোপ্যাথি।

আরও পড়ুন : হাড় আর জোড়ার ব্যথা নিয়ে জানুন ফিজিওথেরাপিস্টের পরামর্শ

হাত-পায়ে মাঝে মধ্যে ঝিঁঝি ধরলে হয়তো ভয় পাওয়ার কিছু নেই, তবে যদি এটা নিয়মিত হয় বা বেশি সময় ধরে থাকে, তাহলে অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। কারণ, এটা বড় কোনো রোগের ইঙ্গিত হতে পারে। প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েব এমডি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X